বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৪৪ অপরাহ্ন
শিরোনাম
নওগাঁয় স্বেচ্ছাসেবক দলের প্রতিবাদ মিছিল ও সমাবেশ নওগাঁর পত্নীতলায় উপকারভোগীদের মাঝে কারিতাসের ৪ লাখ টাকা আর্থিক সহায়তা প্রদান  ‎লালমনিরহাটে বাকপ্রতিবন্ধী শিশুকে ধর্ষণ, যুবকের যাবজ্জীবন কারাদণ্ড খাগড়াছড়িতে ৭৭৮ শিক্ষার্থীকে শিক্ষা বৃত্তি, ২৩ প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া সামগ্রী বিতরন। সুপার এল নিনোর কারণে অতিরিক্ত ৪ লাখ ৫১ হাজার মানুষের মৃত্যু হতে পারে: গবেষণা শাহবাজের অনুরোধে ইসলামাবাদ অভিমুখী লংমার্চ স্থগিত করল জামায়াত দেশের সামগ্রিক উন্নয়নে বেসরকারি প্রতিষ্ঠানগুলোকেও এগিয়ে আসতে হবে : শিক্ষামন্ত্রী দুই সাংবাদিকের ওপর হামলার প্রতিবাদে নোয়াখালীতে মানববন্ধন গোলাপগঞ্জ প্রেসক্লাব নির্বাচনে দুই সভাপতি প্রার্থীর হাড্ডা হাড্ডি লড়াই মানবিক সহায়তা সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর প্রাতরাশ বৈঠক

যুক্তরাষ্ট্র মিশনে রাতে মাঠে নামছে বাংলাদেশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ২১ মে, ২০২৪
  • ৯৪ Time View

স্পোর্টস ডেস্ক : বাংলাদেশের যুক্তরাষ্ট্র মিশন শুরু হচ্ছে আজ। বিশ্বকাপের আয়োজক দেশের সাথে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে বাংলাদেশ সময় রাত নয়টায় মাঠে নামবে টাইগাররা।

ইউএসের কন্ডিশনের সাথে মানিয়ে নেয়ার উদ্দেশ্যেই এই সিরিজের খেলবে সাকিব-মাহামুদউল্লাহরা। 

দিন তিনেক আগে যুক্তরাষ্ট্রের মাটিতে পা রেখেছে বাংলাদেশ। একদিন বিশ্রাম নিয়ে শুরু করেছে অনুশীলন। প্রথমদিনের অনুশীলন জিম-রানিংয়ে সিমাবদ্ধ থাকলেও দ্বিতীয় দিনে নির্ধারিত ভেন্যুতে ব্যাটে-বলে ঘাম ঝড়িয়েছে নাজমুল হোসেন শান্তর দল। 

ক্রিকেটের ধুম ধারাক্কা এই ইভেন্টের আগে ঝালিয়ে নেয়ার সুযোগে প্রতি ম্যাচেই বড় জয় চায় বাংলাদেশ। 

এদিকে, নিজেদের কান্ডিশনের ফায়দা লুটে বাংলাদেশের বিপক্ষে ভালো কিছুরই আশা করছে যুক্তরাষ্ট্র।

বাকি দুটি ম্যাচ হবে ২৩ ও ২৫ মে। প্রেইরি ভিউ ক্রিকেট কমপ্লেক্সে সবগুলো ম্যাচ হবে। সিরিজ শেষে ২৮ মে যুক্তরাষ্ট্রের বিপক্ষেই আইসিসি কর্তৃক নির্ধারিত ওয়ার্ম-আপ ম্যাচ খেলবে বাংলাদেশ।

৮ জুন শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে শান্তদের বিশ্বকাপ মিশন। বাকি তিন ম্যাচের প্রতিপক্ষ- দক্ষিণ আফ্রিকা, নেদারল্যান্ডস ও নেপাল। প্রথম দুটি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রে বাকি দুটি ওয়েস্ট ইন্ডিজে।

কিউএনবি/অনিমা/২১ মে ২০২৪,/দুপুর ১:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit