বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করে পৌর মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. তাকজিল খলিফা কাজলের নেতৃত্বে সোমবার সন্ধ্যায় মিছিল হয়েছে। আনারস প্রতীকের প্রার্থী মো. মুরাদ হোসেনের পক্ষে এ মিছিল করা হয়।
নির্বাচনী আচরণবিধি অনুযায়ি রাত ১২টার পর থেকে প্রচারণা নিষেধ থাকলেও মেয়রের এ মিছিলটি নিয়ে জনমনে নানা প্রশ্ন দেখা দিয়েছে। মেয়র এর আগে সোমবার সকাল সাড়ে ১০ টার দিকে পৌর এলাকার রাধানগরে ৪০-৫০ জনকে সঙ্গে নিয়ে গণসংযোগ করেন। এ সময় আনারস প্রতীকের পক্ষে শ্লোগান দেওয়া হয়।
এদিকে এ বিষয়ে খবর পাওয়ার পরই নির্বাহী ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট এলাকায় ছুটে যান। সন্ধ্যায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ম্যাজিস্ট্রেট অবস্থান করছেন। তবে কাউকে জরিমানা কিংবা অন্য কোনো পদক্ষেপের কথা শুনা যায়নি। এ বিষয়ে রিটানিং অফিসার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সাবিক) মো. সাইফুল ইসলাম জানান, এ সংক্রান্ত এ ভিডিও আমরা হাতে পেয়েছি। মিছিলের খবর পেয়ে সেখানে ম্যাজিস্ট্রেট ছুটে যায়। এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ১০:২০