মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০৬:০৯ পূর্বাহ্ন

মিরপুরে অবরোধের নামে বিশৃঙ্খলা, ৪২ অটোচালক কারাগারে

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ৭১ Time View

ডেস্ক নিউজ : সোমবার (২০ মে) ঢাকার পৃথক তিন মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। কারাগারে যাওয়া আসামিরা হলেন- অনিক, আবু বক্কর, আলী হোসেন, সাগর মৃধা, সাগর শেখ, বকুল হোসেন, নুরুল ইসলাম, মাজেদ আলী, মোতাহার হোসেন, দুলু মিয়া ওরফে বুলু, নবী হোসেন, শাহাবুদ্দিন, নুরুল আমন, জুনায়েদ, জাকির হোসেন, ফকরুল ইসলাম, কামাল মিয়া, আল আমিন মিয়া, সুপ্ত রায়, ওসমান গণি, শাকিল হোসেন, আব্দুল হামিদ, আজিজুল হক, আমির, শহিদুল ইসলাম, জহুরুল ইসলাম, রাসেল, রানা চৌধুরী, রাসেল, জাকির হোসেন, মেহেদী হাসান, আব্দুল মোতালেব, মোরসালিন মিয়া, শাহজাহান মিয়া, রাসেল, ওয়াজিব, আনোয়ার হোসেন, আতাউর রহমান, সুমন, নুর মোহাম্মদ, শরীফ।

এদের মধ্যে প্রথম ১৫ জন মিরপুল মডেল থানার মামলার আসামি। এদিন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা মিরপুর মডেল থানার সাব-ইন্সপেক্টর সজিবুর রহমান। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মইনুল ইসলাম তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

পরের ১২ জন কাফরুল থানার মামলার আসামি। তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা কাফরুল থানার সাব-ইন্নপেক্টর রিয়াজুল ইসলাম রানা শেখ। তাদের পক্ষের আইনজীবী জামিন আবেদন করেন। তবে শুনানি পেছানোর আবেদন করেন তারা। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আক্তারুজ্জামান ২৩ মে জামিন শুনানির জন্য ধার্য করেছেন।
 
শেষের ১৫ জন পল্লবী থানার মামলার আসামি। তাদের কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা পল্লবী থানার সাব-ইন্সপেক্টর পার্থ মল্লিক। তাদের পক্ষে আইনজীবী জামিন আবেদন করেন। ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাকিল আহাম্মদ তাদের কারাগারে পাঠিয়ে ২৩ মে জামিন শুনানির তারিখ ধার্য করেছেন।
 
অবৈধ অটোরিকশা চলাচল বন্ধের প্রতিবাদে রোববার (১৯ মে) আগারগাঁও, মিরপুর-১, ১০ ও আশপাশের এলাকায় অটোরিকশার চালকরা রাস্তায় নেমে সড়ক অবরোধ করেন। পরে পুলিশ তাদের ছড়িয়ে দেয়ার চেষ্টা করলে ওই এলাকা রণক্ষেত্রে পরিণত হয়। একপর্যায়ে বিক্ষুব্ধ রিকশাচালকরা সড়কে বসে বিক্ষোভ ও পরে বিভিন্ন যানবাহন ভাঙচুর চালান।
 
মিরপুরের কালশীতে ট্রাফিক পুলিশ বক্সে আগুন দেন অটোরিকশার চালকরা। সড়ক অবরোধ, অগ্নিসংযোগ, বাস ভাঙচুর ও পুলিশকে আহত করার অভিযোগে পুলিশ বাদী হয়ে মিরপুর মডেল থানায় একটি, পল্লবী থানায় দুটি ও কাফরুল থানায় একটি মামলা করেছে। চার মামলায় আসামি করা হয়েছে প্রায় ২৫০০ জনকে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/রাত ৯:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit