বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০৬ অপরাহ্ন

জিয়াউর রহমানের শাহাদাতবার্ষিকীতে স্বেচ্ছাসেবক দলের মানবিক কর্মসূচি

Reporter Name
  • Update Time : সোমবার, ১ জুন, ২০২৬
  • ৫৮ Time View
ডেস্ক নিউজ : ফরিদপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে অসহায়, ছিন্নমূল ও পথচারী মানুষের মাঝে খাবার ও নগদ অর্থ বিতরণ করেছে জেলা স্বেচ্ছাসেবক দল।রোববার (৩১ মে) দুপুরে শহরের গোপালপুর সমাজকল্যাণ ক্লাবের সামনে আয়োজিত এ কর্মসূচিতে পাঁচ শতাধিক মানুষের মধ্যে দুপুরের খাবার ও নগদ অর্থ বিতরণ করা হয়।

জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহরিয়ার শিথিলের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে খাবার ও নগদ অর্থ বিতরণ করেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আফজাল হোসেন খান পলাশ। এছাড়া জেলা বিএনপি, স্বেচ্ছাসেবক দল এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

খাবার ও অর্থ বিতরণ শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফিরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।

কিউএনবি/অনিমা/০১ জুন ২০২৬,/বিকাল ৪:০৭

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit