রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৩১ অপরাহ্ন
শিরোনাম
ভুরুঙ্গামারীতে স্বাস্থ্য সেবা নিশ্চিতে প্রশিক্ষণ কর্মশালা নেত্রকোনায় আদালতের আদেশ ঘিরে জমি নিয়ে উত্তেজনা, জোরপূর্বক দখলচেষ্টার অভিযোগ মাটিরাঙ্গা জোনের উদ্যোগে শিক্ষার্থীদের মাঝে স্কুল ব্যাগ ও গাছের চারা বিতরণ। মাটিরাঙ্গায় জোনের উদ্যােগে স্বাস্থ্য সুরক্ষা ও চিকিৎসা বিষয়ক দুই সপ্তাহব্যাপী প্রশিক্ষণ উদ্বোধন। দাম বাড়ল এলপি গ্যাসের, সন্ধ্যা থেকেই কার্যকর মাটিরাঙ্গায় বন্যাদুর্গত ২১০ পরিবার পেল কাজুকো ফাউন্ডেশনের খাদ্যসামগ্রী গণমাধ্যমে সংবাদ প্রকাশের সিলেট টিটিসির প্রতারক ড্রাইভার বিল্লাল আটক, ২ ঘন্টার পর মুছলেকা দিয়ে মুক্তি রুট নেতৃত্বে ফেরায় অবাক গিলক্রিস্ট নওগাঁয় সপ্তাহব্যাপী বৃক্ষমেলা শুরু দুর্গাপুরে ৬৩ বোতল ভারতীয় মদসহ আটক ২

থাকার চেয়ে সিটি ছেড়ে যাওয়ার ‘কাছাকাছি’ গার্দিওলা

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০৪ Time View

স্পোর্টস ডেস্ক : ম্যানচেস্টার সিটির দায়িত্ব নেওয়ার পর আটটি মৌসুম কাটিয়ে ফেলেছেন পেপ গার্দিওলা। ক্লাবটির হয়ে এমন কিছু নেই যা অর্জন করেননি। প্রিমিয়ার লিগ জেতাকে তো অভ্যাসেই পরিণত করে ফেলেছেন। তার অধীনে শেষ সাত মৌসুমে ছয়বার লিগে চ্যাম্পিয়ন হয়েছে সিটি। জিতেছে এফএ কাপ ও চ্যাম্পিয়নস লিগও।

গার্দিওলার সঙ্গে সিটির চুক্তি আগামী মৌসুম পর্যন্ত। তবে এরপর চুক্তি বৃদ্ধি হবে কি না তা নিয়ে একটি ধোঁয়াশাই তৈরি করে রাখলেন তিনি।গতকাল ওয়েস্টহামকে হারিয়ে টানা চতুর্থবার লিগ চ্যাম্পিয়ন হওয়ার পর গার্দিওলা জানান, সিটিতে থেকে যাওয়ার চেয়ে চলে যাওয়ার কাছাকাছি আছেন তিনি। তবে চুক্তি অনুযায়ী, ঠিকই ডাগআউট সামলাবেন আগামী মৌসুমে।

স্প্যানিশ এই কোচ বলেন, “ইস্তাম্বুলের (ট্রেবল জয়ের) পর আমি বলেছিলাম, ‘অর্জনের আর কিছু বাকি নেই। ’ কিন্তু আমার চুক্তি আছে, আমি এখনো আছি। কখনো কখনো কিছুটা ক্লান্ত লেগেছে তবে কিছু মুহূর্ত আবার ভালোও লাগে এবং আমরা ম্যাচ জিতে চলেছি, নতুন খেলোয়াড়দের নিয়ে দলকেও দারুণ মনে হয়েছে। টানা চারবার লিগ জিততে পারেনি কোনো ক্লাব, আমি সেটা ভাবতে শুরু করলাম। আমরা কেন চেষ্টা করব না? এবং এখন তা হয়ে যাওয়ার পর মনে হচ্ছে এরপর কী? আমি জানি এফএ কাপ- গ্যারি লিনেকার আমাকে বলল কোনো ক্লাবই পরপর দুবার একই সঙ্গে প্রিমিয়ার লিগ ও এফএ কাপ জিততে পারেনি। ”

‘আমি জানি, খেলাটা আমাদের নগর প্রতিদ্বন্দ্বীর বিপক্ষে। কিন্তু আমি খেলোয়াড়রা দুই-তিন দিন আনন্দ করুক, তারপর ফাইনালের প্রস্তুতি নিক। কিন্তু সবকিছু অর্জন করে ফেলায় পরের মৌসুমের জন্য প্রেরণা খুঁজে পাচ্ছি না। বাস্তবতা হলো আমি সিটিতে থাকার চেয়ে চলে যাওয়ার কাছাকাছি পর্যায়ে আছি। আমি ক্লাবের সঙ্গে কথা বলেছি- আমিও এখন থাকতে চাই।

 আগামী মৌসুমে থাকবে এবং এর মাঝখানে আমরা কথা বলব। তবে আট-নয় বছর কাটিয়ে দেওয়ার পর দেখা যাক কী হয়। ‘এফএ কাপের ফাইনালে আগামী শনিবার নগরপ্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। তাই গার্দিওলার সামনে নতুন এক ইতিহাস অপেক্ষা করছে।

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit