শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:০৩ অপরাহ্ন
শিরোনাম
বাংলাদেশে আসবেন যুক্তরাষ্ট্রের ২৫ শীর্ষ প্রতিষ্ঠানের ৪৫ ব্যবসায়ী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা নিজ দেশের ফুটবলারদের সমালোচনা করলেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট আমবাড়ীতে জমিতে আমন ধানের চারা রোপনকৃত ক্ষেত নষ্ট করে জমি দখল॥ ফুলবাড়ীতে মৎস চাষীর লিজকৃত পুকুরের মাছ রাতের আধারে লুটপাটের অভিযোগ॥ ৫০ দেশের নাগরিকদের জন্য যুক্তরাষ্ট্রের ভিসা নীতিতে নতুন নিয়ম বর্তমান সংসদের দিকে তাকিয়ে আছে দেশের ১৮ কোটি মানুষ: ভারপ্রাপ্ত স্পিকার দর্শনই মানুষকে অন্য প্রাণী থেকে আলাদা করে-তথ্যমন্ত্রী হয়ে গেল সাফের ড্র, বাংলাদেশের গ্রুপে কারা বিশ্বের সেরা দশে মেসির এমএলএস, ত্রিশের বাইরে রোনালদোর সৌদি লিগ

কেন তার ছবিতে যৌনকর্মীদের জয়গান, জানালেন সঞ্জয় লীলা বানশালি

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৯৩ Time View
LOS ANGELES, CALIFORNIA - APRIL 29: Rini Jain attends a special screening of "Heeramandi: The Diamond Bazaar" at The Egyptian Theatre Hollywood on April 29, 2024 in Los Angeles, California. (Photo by Charley Gallay/Getty Images for Netflix)

বিনোদন ডেস্ক : দেবদাস, সাওয়ারিয়া, গাঙ্গুবাই কাঠিয়াওয়াডি হোক বা হীরামান্ডি- সঞ্জয় লীলা বানশালির সিনেমায় প্রতিটি যৌনকর্মীই আসাধারণ ব্যক্তিত্বের অধিকারিণী। দেবদাস-এ মাধুরি দীক্ষিতের চন্দ্রমুখী, গাঙ্গুবাঈতে আলিয়া ভাটের গাঙ্গু কিংবা সাওয়ারিতে রানি মুখার্জি- সব অভিনেত্রীকেই ভিন্নভাবে পর্দায় তুলে ধরেন সঞ্জয়।

তবে সম্প্রতি মুক্তি পাওয়া হীরামান্ডি মুক্তি পাওয়ার পর থেকে যেন তাকে নিয়ে আলোচনা শেষই হতে চাইছে না। কারো মতে সিরিজের ভিজ্যুয়াল দৃশ্য, গল্পের সঙ্গে চরিত্রের ধারাবাহিকতা, পোশাক, সঙ্গীত, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। আবার কারো কাছে সিনেমায় গল্পের কয়েকটি মোড় তেমন যৌক্তিক মনে হয়নি। সবচেয়ে বেশি বিতর্ক হয় ভাগ্নি শারমিন সেগলকে গুরুত্বপূর্ণ চরিত্রে বাছাই করে। শারমিনের অভিনয় সিংহভাগ দর্শকেরই পছন্দ হয়নি।

তবে সব আলোচনা-সমালোচনা ছাপিয়ে কথা হচ্ছে সঞ্জয়ের কল্পনা শক্তি নিয়ে। যৌনকর্মীরা সমাজের এক লাঞ্ছিত অংশ। যদিও এই পেশা কেউই শখ করে বেছে নেন না। তবুও সমগ্র সমাজ তাতেই ঘৃণার চোখেই দেখে। ঘৃনীত এই মানুষরা কীভাবে পরিচালকের কাজে প্রতিবার অপরূপ ভাবে ফুটে ওঠে সেটাই এখন নেটিজেনদের আলোচনার মূখ্য বিষয়। এই ব্যাপারে মুখ খুললেন সঞ্জয় খোদ।

সঞ্জয়ের ছোটবেলা কেটেছিল কাঠিয়াওয়াডিতে। সেইসূত্রে ছোটবেলা থেকেই যৌনকর্মীদের জীবন বেশ কাছে থেকে দেখার অভিজ্ঞতা রয়েছে তার। এই কারণেই তাদের জীবনের সংগ্রাম এত সুনিপুণভাবে ফুটিয়ে তুলতে পারেন পরিচালক। সমাজে যৌনকর্মীদের ধারণা পাল্টে, তাদের প্রতি সম্মান বাড়ানোর ক্ষেত্রে সঞ্জয়ের সিনেমাগুলোর বেশ পোক্ত ভূমিকা রয়েছে। 

 

 

কিউএনবি/আয়শা/২০ মে ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit