বিনোদন ডেস্ক : বলিউড অভিনেত্রী জেরিন খানের মা আর নেই। বুধবার (৮ এপ্রিল) সকালে তার মা পারভীন খান ৮১ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ইয়ান্না ইলাইহি রাজিউন)। বিষয়টি অভিনেত্রী নিজেই তার সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানিয়েছেন।
মায়ের প্রতি গভীর অনুরাগের কথা জানিয়ে কয়েক মাস আগে ইনস্টাগ্রাম স্টোরিতে জেরিন লিখেছিলেন, ‘আমি প্রতি মুহূর্তে আমার মায়ের ওপর নির্ভরশীল। মাকে ছাড়া আমি এক পা-ও চলতে পারি না। মা যেন দ্রুত সুস্থ হয়ে ওঠেন, তার জন্য সবাই দোয়া করুন।’ কিন্তু শেষমেশ অসুস্থতার কাছে হার মেনে না ফেরার দেশে পাড়ি জমালেন পারভীন। মায়ের মৃত্যুতে মানসিকভাবে ভেঙে পড়েছেন জেরিন। উল্লেখ্য, বলিউডের ভাইজান সালমান খানের হাত ধরে হিন্দি সিনেমায় যাত্রা শুরু করেছিলেন জেরিন খান। অভিষেকের পর বেশ কিছু সিনেমায় অভিনয় করলেও ক্যারিয়ারে খুব একটা শক্ত অবস্থান গড়তে পারেননি এই অভিনেত্রী।
কিউএনবি/আয়শা/০৮ এপ্রিল ২০২৬,/বিকাল ৫:২২