সোমবার, ০৩ অগাস্ট ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম
৮৬ রানের লক্ষ্য দিয়েও চ্যাম্পিয়ন, টি-টোয়েন্টিতে ইতিহাস রাষ্ট্রের আইন কর্মকর্তা নিয়োগে দুর্নীতি ও অনিয়মের অভিযোগে আদালত প্রাঙ্গণে আইনজীবীদের বিক্ষোভ সামাজিক যোগাযোগমাধ্যমে রোনালদোর বিয়ের কার্ড, দাওয়াত পেয়েছিলেন মেসি? ‎সুস্থ সাংস্কৃতিক চর্চাই গড়বে মেধাবী ও মূল্যবোধসম্পন্ন প্রজন্ম—–লালমনিরহাটে ত্রাণমন্ত্রী দুলু ইরানে হামলার বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছেন সৌদি যুবরাজ যুদ্ধবিরতি নাকি প্রতারণার ছক— ট্রাম্প আসলে কী চান? সাবেক এমপি তুহিনসহ ৩০ জনের বিরুদ্ধে মামলা চলতি মাসে দেশজুড়ে টানা বৃষ্টি ও বন্যার আভাস তিন দিনের মধ্যে বন্যার আশঙ্কা, প্লাবিত হতে পারে যেসব জেলা আগুনে আর ঘি ঢালবেন না: হৃতিককে কেন বললেন কঙ্গনা

দৌলতপুরে কেন্দ্রে কেন্দ্রে সরবরাহ করা হয়েছে নির্বাচনী সরঞ্জাম : ব্যালট পেপার যাবে ভোটের দিন সকালে

মো. সাইদুল আনাম,কুষ্টিয়া জেলা প্রতিনিধি
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১৬২ Time View

মো. সাইদুল আনাম, কুষ্টিয়া জেলা প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের দ্বিতীয় ধাপে মঙ্গলবার (২১মে) কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। ইতিমধ্যে ভোট গ্রহণের সকল প্রস্ততি সম্পন্ন করা হয়েছে। সোমবার দুপুর ১.৩০টায় দৌলতপুর উপজেলা পরিষদ মিলনায়তন থেকে ১৪ ইউনিয়নের ১৪১ টি কেন্দ্রে প্রিজাইডিং অফিসারদের মাধ্যমে নির্বাচনী সরঞ্জাম সরবরাহ করা হয়েছে। তবে ভোট কেন্দ্রগুলিতে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন অর্থাৎ মঙ্গলবার সকাল ৭টার মধ্যে।দৌলতপুর উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার অঞ্জন কুমার মন্ডল জানান, নির্বাচনের সবধরণের প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। সোমবার দুপুর থেকে কেন্দ্রগুলিতে নির্বাচনী সরঞ্জাম পাঠানো হয়েছে। তবে ব্যালট পেপার পাঠানো হবে ভোটের দিন সকালে। দৌলতপুর উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট মো. ওবায়দুল্লাহ জানান, নির্বাচন অবাঁধ ও সুষ্ঠভাবে সম্পন্ন করতে দৌলতপুরে ১৪জন ম্যাজিষ্ট্রেট, ২ প্লাটুন বিজিবি, র‌্যাব, পুলিশ ও আনছার সদস্য মোতায়েন সহ সব ধরনের প্রস্ততি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা গ্রহন করা হয়েছে।এবারের দৌলতপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন দু’জন প্রার্থী। এরমধ্যে রয়েছেন কুষ্টিয়া-১ দৌলতপুর আসনের এমপি (স্বতন্ত্র) আলহাজ্ব রেজাউল হক চৌধুরীর ছোট ভাই দৌলতপুর উপজেলা যুবলীগের সভাপতি বুলবুল আহমেদ টোকেন চৌধুরী। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন আনারস প্রতীক নিয়ে। অপরজন নতুন মুখ দৌলতপুর উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আনিসুর রহমান। তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন ঘোড়া প্রতীক নিয়ে।ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৩জন। এরমধ্যে রয়েছেন বর্তমান ভাইস চেয়ারম্যান সাক্কীর আহমেদ (উড়োজাহাজ), দৌলতপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আব্দুল কাদেরের ছোট ভাই কামরুজ্জামান কামরুল (টিউবয়েল) এবং জাহেরুল ইসলাম (তালা)। মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ৪জন। এরমধ্যে রয়েছেন বর্তমান মহিলা ভাইস চেয়ারম্যান সোনালী খাতুন আলেয়া (হাঁস), সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ইকফাত আরা কবিরাজ জলি (কলস), সুরভি আক্তার (ফুটবল) ও এ্যাড. ফারজিয়ানা ডলি (পদ্মফুল)।দৌলতপুরে ১৪১টি কেন্দ্রে মোট ভোটকক্ষের সংখ্যা ১১০০টি। মোট ভোটর ৩ লক্ষ ৮৬ হাজার ৩৯১ জন। এরমধ্যে পুরুষ ভোটার ১ লক্ষ ৯৪ হাজার ৯৪১ জন এবং মহিলা ভোটার ১ লক্ষ ৯১ হাজার ৪৫০জন। সকাল ৮টা থেকে ভোট গ্রহণ শুরু হবে এবং তা চলবে বিকাল ৪টা পর্যন্ত।

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/বিকাল ৪:০৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit