বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৩:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
বগি উদ্ধার, পৌনে ৭ ঘণ্টা পর উত্তরবঙ্গের সঙ্গে যোগাযোগ স্বাভাবিক ৫ আগস্ট জাতির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন: পানিসম্পদ মন্ত্রী জেলের জালে ধরা পড়ল ৫৪ কেজির তবল মাছ বন্যায় পানিবন্দি মা ও পরিবার, কান্নায় ভেঙে পড়লেন অভিনেত্রী জুলাই স্মৃতি জাদুঘর উদ্বোধন কাল, সবার জন্য উন্মুক্ত ৬ আগস্ট বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটিতে ‌‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’ পালিত প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ শেখ হাসিনার বক্তব্য প্রচার করলে আইনানুগ ব্যবস্থা: তথ্য উপদেষ্টা ফেসবুক-টিকটক ব্যবহার না করার শর্তে সন্তান ফিরে পেলেন কিশোরী মা সিল্কসিটি ট্রেন লাইনচ্যুত, ঢাকা-উত্তরবঙ্গ যোগাযোগ বন্ধ

পাঁচ দিন শোক পালন করবে ইরান

Reporter Name
  • Update Time : সোমবার, ২০ মে, ২০২৪
  • ১০২ Time View

আন্তর্জাতিক ডেস্ক : হেলিকপ্টার দুর্ঘটনায় প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি এবং পররাষ্ট্রমন্ত্রী হোসেইন আমির আব্দুল্লাহিয়ান নিহত হওয়ার ঘটনায় পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সোমবার দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি এ ঘোষণা দেন।

তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইসলামি বিপ্লবের নেতা ইরানি জনগণের প্রতি সমবেদনা জানিয়ে শহীদদের জন্য পাঁচ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছেন। 

শোকবার্তায় খামেনি বলেন, এই দুর্ভাগ্যজনক ঘটনাটি তার (রাইসির) দায়িত্ব পালনকালে ঘটেছিল। রাষ্ট্রপতির স্বল্প মেয়াদে বা তার আগে এই মহৎ ও নিবেদিত ব্যক্তির দায়িত্বের পুরো সময়টি জনগণ, স্বদেশ ও ইসলামের সেবায় অব্যাহত প্রচেষ্টায় সম্পূর্ণরূপে ব্যয় হয়েছিল।

তিনি আরও বলেন, মর্মান্তিক এ ঘটনায় ইরানের জনগণ একজন বিশ্বস্ত ও মূল্যবান সেবককে হারালো। 

এদিকে এ ঘটনায় প্রশাসনে যেন কোনো ধরনের বিঘ্ন না ঘটে সেদিকে খেয়াল রাখার নির্দেশ দিয়েছেন আয়াতুল্লাহ আলি খামেনি।  

ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসিকে বহনকারী হেলিকপ্টারটি বিধ্বস্ত হয়েছে দেশটির পূর্ব আজারবাইজান প্রদেশের ভারজাকান এবং জোলফা নামক জায়গার একটি ঘন বন জঙ্গল ও পাহাড়ি অঞ্চলে।

রোববার আজারবাইজানে একটি বাঁধ উদ্বোধন শেষে প্রেসিডেন্ট রাইসি ও পররাষ্ট্রমন্ত্রীসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তারা হেলিকপ্টারে করে তাবরিজে আসছিলেন। সেখানেই এই দুর্ঘটনা ঘটে।
 

কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/বিকাল ৩:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit