বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : কসবা উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক এমদাদুল হক পলাশকে কুপিয়ে জখম করা হয়েছে। রবিবার গভীর রাতে শাহপুর এলাকায় তাকে কোপানো হয়। পলাশ ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
তিনি উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও চেয়ারম্যান প্রার্থী অ্যাডভোকেট রাশেদুল কাওছার জীবনের পোলিং এজেন্ট হিসেবে দায়িত্ব পালন করার কথা।পলাশের ভাই অভিযোগ করেন, জেলা পরিষদ সদস্য এম এ আজিজের লোকজন এ হামলা চালিয়েছেন। রাতে বাসায় ফেরার পথে পলাশকে কোপানো হয়। মূলত রাশেদুল কাওছারের পক্ষে কাজ করার তার উপর এ হামলা চালানো হয়। আহত অবস্থায় পলাশকে প্রথমে কসবায় ও পরে অবস্থার অবনতি হলে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়। এ বিষয়ে থানায় লিখিত অভিযোগ দেওয়া হবে বলে তিনি জানান।
কিউএনবি/অনিমা/২০ মে ২০২৪,/দুপুর ২:১৬