বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন

বিদেশিদের কাছে আমরা ডিফল্টার হয়ে গেছি: জিএম কাদের

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১৩১ Time View

ডেস্ক নিউজ : রোববার (১৯ মে) দুপুরে রংপুর সার্কিট হাউসে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। এসব অভ্যন্তরীণ বিষয় এখন সরকার নানাভাবে গোপন করছে জানিয়ে জিএম কাদের বলেন, দেশে বড় ধরনের অর্থনৈতিক সংকট চলছে এবং সামনে আরও বড় ধরনের বিপর্যয় সৃষ্টি হতে পারে। দেশে তিন মাসের আমদানি ব্যয়ের রিজার্ভের দরকার থাকলেও আমাদের এখন ১১ বিলিয়ন ডলারও আছে কি না সন্দেহ। সত্যিকার অর্থে এটা আমাদের জন্য অশনি সংকেত।

চলমান উপজেলা নির্বাচন নিয়ে কাদের বলেন, দেশের নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ভেঙে পড়েছে। এই নির্বাচনে জনগণের মতামতের প্রতিফলন ঘটছে না। যার ফলে নির্বাচন কেন্দ্র বিমুখ হচ্ছে দেশের অধিকাংশ মানুষ। তবে জাতীয় পার্টি যেহেতু কোনো নির্বাচন বর্জন করেনি, তাই কম সংখ্যক প্রার্থী হলেও অংশগ্রহণ করে যাচ্ছে। তবে এই নির্বাচনে জয় পরাজয়ে আশাবাদী না হলেও জনগণের স্বার্থে মাঠে থেকে রাজনীতি করছে জাতীয় পার্টি।
এ সময় ক্ষমতাসীন দলের সমালোচনা করে জিএম কাদের বলেন, ক্ষমতাসীন আওয়ামী লীগ শক্তিশালী দল বলে দাবি করলেও তাদের কার্যক্রম এখন দানবীয় শক্তির মতো। যার ফলে রাজনৈতিক দল হিসেবে বৈচিত্র্য হারিয়ে ফেলেছে তারা। আগে জনগণের জন্য বটগাছের ন্যায় ছায়ার দল ছিল আওয়ামী লীগ। তবে এখন সেটি পরগাছায় রূপান্তরিত হয়েছে। এসব কারণে দেশের জনগণ থেকে বিচ্ছিন্ন হয়েছে আওয়ামী লীগ এমন দাবি করেন তিনি।

এ ছাড়াও বিদ্যুৎ ও গ্যাস খাতে বহু টাকা লুটপাট হয়েছে। দেশের টাকা বিভিন্নভাবে অবাধে পাচার করতে সহায়তা করা হয়েছে। যার ফলে দেশের অর্থনৈতিক অবস্থা এখন ভঙ্গুরদশা বলেও জানান জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। এ সময় উপস্থিত আরও ছিলেন: রংপুর জেলা জাতীয় পার্টির আহ্বায়ক ভিপি আলাউদ্দিন, কেন্দ্রীয় ভাইস প্রেসিডেন্ট এসএম ইয়াছিরসহ স্থানীয় নেতৃবৃন্দ।

 

 

কিউএনবি/আয়শা/১৯ মে ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit