বুধবার, ১৭ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

নরসিংদীতে পুকুরে ভাসছিল অজ্ঞাত নারীর মরদেহ 

মোঃ সালাহউদ্দিন আহমেদ ,নরসিংদী জেলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১১৭ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ: নরসিংদীর শিবপুরে পুকুর থেকে এক অজ্ঞাত নারীর (৩২) মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রোববার (১৯ মে) সকাল সোয়া ৯টার দিকে উপজেলার দুলালপুর ইউনিয়নের দুলালপুর বাজার সংলগ্ন একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়।দুলালপুর ইউপি’র চেয়ারম্যান শামীম মোল্লা জানান, সকাল নয়টার দিকে পুকুরে অজ্ঞাতনামা নারীর লাশ ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। খবর পেয়ে ঘটনাস্থলে যাই এবং থানায় খবর দেয়া হয়।

খবর পেয়ে পুলিশ এসে লাশ উদ্ধার করলেও তাৎক্ষনিক তার পরিচয় শনাক্ত করতে পারেনি। নিহত নারীর পরনে সালোয়ার কামিজ ছিল। গায়ের রং শ্যামলা। অজ্ঞাত ওই নারীর বয়স আনুমানিক ৩০-৩৫ বছর হবে।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফরিদ উদ্দিন জানান, নিহতের নাম-পরিচয় এখনো জানা যায়নি। তবে বিস্তারিত জানার চেষ্টা চলছে। মরদেহ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/বিকাল ৩:০১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit