বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৭ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

কান থেকে ফিরলেই অস্ত্রোপচার ঐশ্বরিয়ার

Reporter Name
  • Update Time : রবিবার, ১৯ মে, ২০২৪
  • ১০৯ Time View

বিনোদন ডেস্ক : ৭৭ তম কান চলচ্চিত্র উৎসবে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাই সুন্দরী। বচ্চন বধূর কান লুক রীতিমতো ট্রেন্ডিং। পোশাকের জন্য একটা শ্রেণির সমালোচনা কুড়ালেও ৫০-এর গণ্ডি পেরানো ঐশ্বরিয়া রাই বচ্চনের রূপের জাদুতে মুগ্ধ ফ্রেঞ্চ রিভারা। তবে কানে রওনা দেওয়ার আগেই মুম্বাই এয়ারপোর্টে ডান হাতে কাস্ট নিয়ে ফ্রেমবন্দি হয়েছিলেন নায়িকা।

যা দেখেই চমকে গিয়েছিল ভক্ত! ভাঙা হাতেই কান মাতাচ্ছেন নীল নয়না, তবে এবার জানা গেল ঠিক কী হয়েছে অভিষেক ঘরণীর। 

হিন্দুস্তান টাইমসের হাতে এসে পৌঁছছে সেই তথ্য। কান ফিল্ম ফেস্টিভ্যাল থেকে ভারতে ফিরে আসার পরেই অস্ত্রোপচার করা হবে ঐশ্বরিয়ার। 

নায়িকার একটি ঘনিষ্ঠ সূত্র আমাদের জানিয়েছে, ঐশ্বরিয়ার হাতে কব্জি ভেঙেছে গত সপ্তাহ শেষে। সেই কারণেই কাস্ট করতে হয়েছিল। তবে কানে অংশ নেওয়ার ঐতিহ্য ধরে রাখতে বদ্ধপরিকর ছিলেন অ্যাশ। তাই চোট সত্ত্বেও পেশাগত দায়িত্ব পালনে ওই অবস্থাতেই কানে পৌঁছেছেন ঐশ্বরিয়া, সঙ্গে গিয়েছে মেয়ে আরাধ্যাও। সূত্রটি আরও জানিয়েছে অভিনেত্রী বিশেষজ্ঞ চিকিৎসকদের সঙ্গে আলোচনার পরেই ফ্রান্সে গিয়েছেন। কান থেকে ফিরে আসার পরে আগামী সপ্তাহের শেষের দিকে অভিনেত্রীর অস্ত্রোপচার হওয়ার কথা রয়েছে।

প্রতি বছরের মতো এবারেও ঐশ্বরিয়ার পোশাকে ছিল আকর্ষণের কেন্দ্রে। ৭৭তম কান ফিল্ম ফেস্টিভ্যালের প্রথম দিন রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজরকাড়া। কম্পিটিশন সেকশনের ছবি মেগালোপলিশের স্ক্রিনিং-য়ে দেখা গিয়েছে ঐশ্বরিয়াকে। তার দ্বিতীয় পোশাকটি ছিল ফিরোজা ব্লু এবং সিলভার ফ্রিঞ্জ গাউন। 

নাটকীয় পোশাকের লম্বা টেইল এবং সুউচ্চ হাতা রীতিমতো নজর কাড়ল। ঐশ্বরিয়ার এই লুক দেখে অনেকেই মজা করে লিখেছেন, ‘আরাধ্যার স্কুল প্রোজেক্ট নাকি? কে ঐশ্বরিয়াকে স্টাইল করছে?’ অনেকে আবার গেম অব থ্রনসের ছায়া খুঁজে পেয়েছেন অ্যাশের পোশাকে।

৭৭তম কান চলচ্চিত্র উৎসবে ‘কাইন্ডস অব কাইন্ডনেস’-এর প্রিমিয়ারে দেখা মিলল অ্যাশের। কানের রেড কার্পেটে সাজপোশাক নিয়ে এই প্রথমবার কটাক্ষের মুখে ঐশ্বরিয়া, এমনটা নয়। তবে কোনওদিনই পালটা জবাব দেন না নায়িকা।

 

কিউএনবি/অনিমা/১৯ মে ২০২৪,/সকাল ১১:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit