সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

ম্যাক্রোঁর আহ্বান প্রত্যাখ্যান জেলেনস্কির

Reporter Name
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ৯২ Time View

আন্তর্জাতিক ডেস্ক :  উত্তর-পূর্ব ইউক্রেনে রাশিয়ার আক্রমণ আরও তীব্র হতে পারে বলে আশঙ্কা করছেন দেশটির প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। শুক্রবার এএফপিকে দেওয়া এক সাক্ষাৎকারে জেলেনস্কি এমন আশঙ্কার কথা জানান।

জেলেনস্কি বলেন, কয়েক মাস ধরে হামলা জোরদার করেছে রুশ বাহিনী। বিশেষ করে ১০ মে থেকে খারকিভসহ ইউক্রেনের উত্তর–পূর্বাঞ্চলের সীমান্ত এলাকায় জোরালো হামলা চালানো হচ্ছে।  যার ফলে দেড় বছরের মধ্যে তাদের সবচেয়ে বড় আঞ্চলিক এলাকা দখল করে নিয়েছে।

প্যারিসে অলিম্পিক গেমস চলার সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। সাক্ষাৎকারে জেলেনস্কি এই আহ্বান খারিজ করে দিয়ে বলেন, এই যুদ্ধবিরতি রাশিয়ার জন্য নতুন সুযোগ তৈরি করবে। এটি রাশিয়ার সেনা ও গোলাবারুদ আরও বিস্তৃত এলাকায় ছড়িয়ে দিতে তাদের সময় ও সুযোগ করে দেবে। 

তিনি বলেন, আমরাও চাই, যুদ্ধ থামুক। ইউক্রেনের জন্য ন্যায্য শান্তি প্রতিষ্ঠার মধ্য দিয়েই যুদ্ধ শেষ হোক।

জেলেনস্কি বলেন, ইউক্রেন পরিস্থিতি নিয়ে দ্রুত সমাধানে আসার জন্য পশ্চিমাদের পক্ষ থেকে চাপ রয়েছে। তবে নিজেদের জন্য যেটা ন্যায্য সমাধান, সেটাই করবে কিয়েভ।

পশ্চিমা মিত্রদের প্রতি আরও আকাশ প্রতিরক্ষাব্যবস্থা ও যুদ্ধবিমান পাঠানোর অনুরোধ পুনর্ব্যক্ত করে জেলেনস্কি বলেন, পশ্চিমা মিত্ররা অস্ত্র দিচ্ছে ঠিকই, তবে শর্ত জুড়ে দিচ্ছে, এসব অস্ত্র রাশিয়ার ভূখণ্ডে ব্যবহার করা যাবে না। আর এই শর্ত যুদ্ধক্ষেত্রে রাশিয়াকে বড় সুবিধা এনে দিচ্ছে।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/দুপুর ২:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit