বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
শিরোনাম
‘তাকে ছাড়া গজনি সফল হতো না’, প্রদীপ রাওয়াতকে আমির খানের শ্রদ্ধাঞ্জলি ‘গ্রেফতারের নাটক সাজিয়ে দৃষ্টি সরানোর চেষ্টা’, বিধানসভায় বিজয়কে একহাত নিলেন উদয়নিধি হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ১০৮৩ আরেকটি বিপ্লবের জন্য প্রস্তুত থাকার আহ্বান জামায়াত আমিরের সাবেক যুগ্ম সচিব সৈয়দ জগলুল পাশা গ্রেপ্তার জুলাই আহত যোদ্ধা মিতুর খোঁজ নিলেন প্রধানমন্ত্রী আশুলিয়ায় ফুটপাত দখল করে চাঁদা আদায়ের অভিযোগ জুলাই শহিদদের আত্মদান জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বকেয়া মজুরির দাবিতে দুর্গাপুরে শ্রমিকদের মানববন্ধন নিজের ক্রয়কৃত জমিতে ধান চাষ করতে পারছেন না, প্রতিপক্ষের বাধার কারণে সাবেক শিক্ষক আজগর আলী শাহ॥

শাহ গ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে মারপিট

মোঃ আফজাল হোসেন, দিনাজপুর প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১৮ মে, ২০২৪
  • ১৪২ Time View

মোঃ আফজাল হোসেন, ফুলবাড়ী, দিনাজপুর প্রতিনিধি :দিনাজপুর জেলার পার্বতীপুর উপজেলার ৯হামিদপুর ইউপির শাহগ্রামে পূর্বের সত্রুতার জের ধরে জমিজমার বিরোধকে কেন্দ্র করে গোলাম রব্বানী গংরা হাসান আলী (৫০) কে ও তার পূত্র মোঃ রাশেদ আলী (২৭) কে বেধম মারপিট করে।
গত শুক্রবার সকাল ৯টায় পার্বতীপুর উপজেলার ৯নং হামিদপুর ইউপির শাহগ্রামে জমিজমার বিরোধকে কেন্দ্র করে গোলাম রব্বানীর সাথে মোঃ হাসান আলী ও তার পুত্র মোঃ রাশেদ আলীর সাথে একপ্রকার কথা কাটাকাটি শুরু হয়। এর মধ্যে গোলাম রব্বানী, তার পুত্র মোঃ আরহাম আল মোত্তাকি লাঠিশোটা নিয়ে পিতা ও পুত্রের উপর হামলা করেন। এতে হাসান আলী ও তার পুত্র রাশেদ আলী মারাত্বকভাবে আহত হন। ঐ দিনে আহত অবস্থায় স্থানীয় জনসধারণ উদ্ধার করে তাদেরকে ফুলবাড়ী উপজেলা হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করান।

উল্লেখ্য যে, মোঃ হাসান আলী বসত ভিটায় বাড়ী করার জন্য তার পিতা আলহাজ্ব নূর বক্স মোল্লার কাছে কথা বলতে গেলে এই ঘটনা ঘটে। মোঃ হাসান আলী জানান, আমি দীর্ঘ ২৫ বছর ধরে বাড়ী ছাড়া হয়েছি। আমার পরিবার পরিজন নিয়ে ঢাকায় কমরত আছি। এখন আমি ঢাকা ছেড়ে পিতার পয়ত্রিক সম্পত্তিতে বাড়ী করতে চাইলে প্রতিপক্ষ গোলাম রব্বানী গংরা আমাকে ও আমার পরিবারকে বাড়ীতে ঢুকতে বাঁধা প্রদান করে এবং বাবার কোন সম্পত্তি দিবেনা বলে জানান। তিনি আরও জানান, ইতিপূর্বে বাবার কাছ থেকে গোলাম রব্বানী ও সৈকত আলী গোপনে বাবার মূল্যবান সম্পত্তি হাতিয়ে নেন। এই ঘটনায় হাসান আলী সুস্থ্য হয়ে আদালতে গোলাম রব্বানী গংদের বিরুদ্ধে মামলা করবেন বলে জানান।

কিউএনবি/অনিমা/১৮মে ২০২৪,/দুপুর ২:৪৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit