মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
হাবিপ্রবির বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে উপাচার্যের মতবিনিময় জাতীয় অধ্যাপক হলেন ড. মাহবুব উল্লাহ রাজনৈতিক স্থিতিশীলতা বজায় থাকলে উন্নয়নের গতি বাড়বে: পরিবেশমন্ত্রী সৌদির তেল স্থাপনায় ড্রোন হামলার দাবি হুথিদের সিজদা—যেখানে হৃদয়ের সব ভার হালকা হয়ে যায় ৯ বছরের ছোট ক্রিকেটারের সঙ্গে ম্রুণালের প্রেমের গুঞ্জন শিশুরা নিজেদের গড়ে তুললে দেশ সঠিকভাবে গড়ে উঠবে: প্রধানমন্ত্রী এইচএসসি ভোকেশনালে শিক্ষার্থী ভর্তি বাড়াতে ৭ পদক্ষেপ নওগাঁর ধামইরহাট হাসপাতালে গর্ভবতী স্ত্রীকে ছুরিকাঘাতে হত্যা, স্বামী আটক সব বিশ্ববিদ্যালয়ে বাধ্যতামূলক ইন্টার্নশিপের পরিকল্পনা ইউজিসির

পাটগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু 

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১৪৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রশিদুল ইসলাম (৪৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১৭ মে) বিকেলে উপজেলার কুচলীবাড়ী ইউনিয়নের পানবাড়ি এলাকার লক্ষণাতের কামাত গ্রামে এ ঘটনা ঘটে।নিহত রশিদুল ইসলাম ওই গ্রামের বীর মুক্তিযোদ্ধা মনসুর আলীর ছেলে।ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন কুচলীবাড়ী ইউনিয়নের মেম্বার মতিয়ার রহমান।স্থানীয়রা জানান, প্রচন্ড তাপদাহ হওয়ায় শুক্রবার দুপুরের পর নিজ ঘরে বিদ্যুতিক সিলিং ফ্যানের তারের সংযোগ দিতে যান রশিদুল ইসলাম। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হন তিনি।পরে স্থানীয়রা তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে জরুরি বিভাগে কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।এ বিষয়ে মেম্বার মতিয়ার রহমান বলেন, ‘পানবাড়ি এলাকার রশিদুল নামের এক ব্যক্তি তার ঘরের সিলিং ফ্যান ঠিক করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।

কিউএনবি/অনিমা/১৭ মে ২০২৪,/রাত ৮:৫১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit