শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৬ পূর্বাহ্ন
শিরোনাম
সারা দেশে হাম উপসর্গে আরও ৩ জনের মৃত্যু গিনেস রেকর্ডে বিশ্বের সবচেয়ে লম্বা ঘোড়া ‘হুগো’, বাড়ছে এখনও কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সে যোগ দিতে দক্ষিণ আফ্রিকা যাচ্ছেন ডেপুটি স্পিকার শিল্পকলা একাডেমিতে শুরু হলো কবীর-লালন ভাবসংগীত উৎসব এক দিনে ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ৭৯০ ফুটবলকে বিদায় বলে দিলেন ঘানার ফুটবলার আহত সেনা কর্মকর্তাকে দেখতে সিএমএইচে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতিতে সৎ, যোগ্য ও মেধাবী মানুষের অংশগ্রহণ প্রয়োজন: তথ্যমন্ত্রী বাব আল-মান্দেব প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ এখন হুতিদের হাতে যুদ্ধ দীর্ঘায়িত করার পক্ষে নন ইরানের প্রেসিডেন্ট

লালমনিরহাটে কুখ্যাত মাদক কারবারি মাদকসহ র‍্যাবের হাতে গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৮৫ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় ৪১০ বোতল ভারতীয় ফেনসিডিলসহ কুখ্যাত মাদক কারবারি জয়নুল আবেদীন (৩৫)কে গ্রেপ্তার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন(র‍্যাব)। শুক্রবার (১৭ মে) সকালে হাতীবান্ধা থানার অফিসার ইনচার্জ (ওসি) সাইফুল ইসলাম মাদকসহ কুখ্যাত মাদক কারবারি জয়নুল আবেদীনকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩ এর একটি টহল দল হাতীবান্ধা উপজেলার ভোটমারী বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেন।

গ্রেপ্তারকৃত জয়নুল আবেদীন হাতীবান্ধা উপজেলার পূর্ব বিছনদই গ্রামের আজিম উদ্দিনের ছেলে। র‍্যাবের তথ্য অনুযায়ী, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাতে র‍্যাব-১৩ রংপুরের একটি টহল দল ভোটমারী বিছনদই বাজারে অভিযান চালায়। ওই সময় মাদকসহ বাহনের জন্য অপেক্ষায় ছিল জয়নুল আবেদীন। সেসময় র‍্যাবের টহল দল তাকে আটক করার তার সাথে থাকা ৪১০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ তাকে গ্রেপ্তার করেন।

র‍্যাব-১৩ রংপুরের মিডিয়া উইং এর উপ-পরিচালক স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, ‘নিয়মিত টহল চলাকালে গোপন সংবাদ পায় র‍্যাব। সেই সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়নুল আবেদীনকে গ্রেপ্তার করা হয়। আটক জয়নুল আবেদীনের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে’। উল্লেখ্য, র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব) মাদক সেবন, পরিবহন ও বিক্রয় নির্মূলে বদ্ধ পরিকর। ইতোমধ্যে লালমনিরহাট জেলার বিভিন্ন স্থান থেকে চিহ্নিত বেশ কিছু মাদক ব্যবসায়িদের গ্রেপ্তার করেন তারা।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit