মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

খাগড়াছড়িতে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার আসামী গ্রেফতার

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৬৮ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : খাগড়াছড়িতে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন সাবেক ইউপি চেয়ারম্যান এর স্ত্রী  ঈশ্বরী বালা ত্রিপুরা (৫৫)’ কে হত্যাকারী বিবেকানন্দ ত্রিপুরাকে মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার ( ১৭ মে) দুপুরের দিকে খাগড়াছড়ি পুলিশ সুপার কার্যালয়ে সাংবাদিকদের সাথে প্রেসব্রিফিং এ খাগড়াছড়ি  পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম বার মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামী গ্রেফতার এর বিষয়টি নিশ্চিত করেন। নিহত ঈশ্বরী বালা ত্রিপুরা (৫৫)  লুণ্ঠিত স্বর্ণালংকার উদ্ধার করেছে পুলিশ।

পুলিশের প্রাথমিক তদন্তে জানা যায়, ঘটনার দিন রাত ৮টার দিকে ঈশ্বরী বালা ত্রিপুরা মোবাইল চার্জ দিয়ে বাড়ি ফেরার পথে বিবেকানন্দ ত্রিপুরার সাথে দেখা হয়। এ সময় ঈশ্বরী বালা ত্রিপুরা গলায় স্বর্ণের চেইন ও কানে স্বর্ণের দুল দেখতে দেখে বিবেকানন্দ ত্রিপুরা উক্ত স্বর্ণের জিনিসগুলো ছিনিয়ে নেওয়ার পরিকল্পনা করে। বিবেকানন্দ ত্রিপুরা সাথে কথা বলতে বলতে একটি নির্জন স্থানে নিয়ে ঈশ্বরী বালা ত্রিপুরার স্বর্ণের জিনিসগুলো ছিনিয়ে নিয়ে তাকে হত্যা করে।

১২ মে বিবেকানন্দ ত্রিপুরা ছিনিয়ে নেওয়া স্বর্ণালংকার গুলো খাগড়াছড়ি বাজারের একটি স্বর্ণালংকারের দোকানে নিজের স্ত্রীর স্বর্ণালংকার বলে বন্ধক রাখে। পরবর্তীতে খাগড়াছড়ি জেলার পানছড়ি সীমান্ত ভারতে পালিয়ে যাওয়ার চেষ্টা করা কালে গ্রেফতার করা হয় এবং বিবেকানন্দ ত্রিপুরার স্বীকারোক্তি স্বর্ণালংকারগুলো উদ্ধার করা হয়। দ্রুততম সময়ে হত্যাকারীকে আটক করায় পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন ভিকটিমের স্বামী দ্রোন চার্য ত্রিপুরা। অতি-শীঘ্রই ন্যক্কারজনক এ হত্যাকাণ্ডের সর্বোচ্চ শাস্তির দাবি জানান তিনি।

খাগড়াছড়ি জেলা পুলিশ সুপার মুক্তা ধর পিপিএম (বার) জানান, জুয়া খেলে ঋণগ্রস্ত হয়ে হতাশাগ্রস্ত হয়েছিলেন বিবেকানন্দ ত্রিপুরা। গত ১১ মে সন্ধ্যায় ভাইবোনছড়া ইউপির সাবেক চেয়ারম্যান দ্রোন চার্য ত্রিপুরা স্ত্রী ঈশ্বরী বালা ত্রিপুরা পাশের বাড়িতে মোবাইল ফোন চার্জ দিতে গিয়ে নিখোঁজ হন। ১৫ মে কলা বিল পাড়ার সেগুন বাগান এলাকা থেকে তার হাত, পা বাধা ও অর্ধ-পচন মরদেহ উদ্ধার করা হয়। ১৫ মে ভিকটিমের স্বামী দ্রোন চার্য ত্রিপুরা অজ্ঞাতনামা আসামীর বিরুদ্ধে খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করেন।মামলা রুজুর ২৪ ঘন্টার মধ্যে ক্লুলেস হত্যা মামলার রহস্য উন্মোচন ও আসামীকে গ্রেফতার করা হয়।

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit