সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

পাকিস্তান না এলেও আসছে উগান্ডা

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১২৯ Time View

স্পোর্টস ডেস্ক : চতুর্থবারের মতো আয়োজিত হচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। এবারের আসরে বেশ কয়েকটি শক্তিশালী দলকে নিয়ে আসার ঘোষণা দিয়েছেন আয়োজকরা। সে তালিকায় দক্ষিণ এশিয়ার কাবাডি জায়ান্ট পাকিস্তানের নামও ছিল। তবে ভিসা জটিলতায় পাকিস্তানের টুর্নামেন্টে অংশ নেয়া হচ্ছে না বলে জানিয়েছেন বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম সাধারণ সম্পাদক নেওয়াজ সোহাগ।

পাকিস্তান না এলেও চমক হয়ে এসেছে উগান্ডার নাম। সম্প্রতি ক্রিকেট দুনিয়ায় নিজেদের জানান দিয়েছে আফ্রিকার দেশটি। প্রথমবারের মতো খেলবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সোহাগ জানালেন, ক্রিকেটের মতো কাবাডিতেও প্রতিভার স্বাক্ষর রাখছে উগান্ডা। তাই প্রথমবারের মতো বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে দেশটিকে আমন্ত্রণ জানানো হয়েছে।

আগামী ২৬ মে-৪ জুন ঢাকায় হতে যাচ্ছে বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডি। টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশের সঙ্গে আরও লড়বে ইউরোপের পোল্যান্ড, আফ্রিকার কেনিয়া ও এশিয়ার দক্ষিণ কোরিয়া, জাপান, থাইল্যান্ড, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ইরাক, শ্রীলঙ্কা ও নেপাল। দক্ষিণ কোরিয়া, জাপান এবং থাইল্যান্ড সবশেষ দুই কাবাডি বিশ্বকাপের সেমিফাইনালিস্ট। প্রথমবারের মতো এই তিন জায়ান্টকে দেখা যাবে বাংলাদেশের এই টুর্নামেন্টে। উল্লেখ্য, এখন পর্যন্ত অনুষ্ঠিত বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডির তিন আসরেই শিরোপা ঘরে তুলেছে বাংলাদেশ।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/বিকাল ৪:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit