সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

বিশ্বকাপে পাকিস্তানের যে রকম ওপেনিং জুটি চান শোয়েব মালিক

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ৬৯ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মাসে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে কথা বলেছেন পাকিস্তান ক্রিকেটার শোয়েব মালিক। জাতীয় দলের বাইরে থাকা সাবেক এই অলরাউন্ডার ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে হতে যাওয়া এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের দুই রকমের ওপেনিং জুটি দেখতে চান। খবর ক্রিকেট পাকিস্তানের।

নিউইয়র্কে শেষ হয়েছে নাসাউ কাউন্টি ক্রিকেট স্টেডিয়ামের কাজ। মাঠটি ম্যাচ আয়োজনের জন্য এখন সম্পূর্ণভাবে তৈরি। স্টেডিয়ামটির প্রস্তুত হওয়ার বিষয়টি সেখানে এক সংবাদ সম্মেলন করে জানায় কর্তৃপক্ষ। সেই অনুষ্ঠানে অন্য অনেকের সঙ্গে আমন্ত্রিত ছিলেন শোয়েব মালিকও।

নাসাউ কাউন্টি স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে শোয়েব মালিককে প্রশ্ন করা হয়েছিল পাকিস্তানের ওপেনিং জুটি নিয়ে। তখন তিনি বলেন, ‘দেখুন, সাইম আইয়ুব উচ্চ ঝুঁকি নিয়ে খেলা একজন খেলোয়াড়। যে কোনো ব্যাটসম্যান, যারা বেশি ঝুঁকি নিয়ে খেলে, তাদের ধারাবাহিক পারফরম্যান্স করার সুযোগ কম।’

শোয়েব মালিক এরপর আইয়ুবকে নিয়ে বলেন, ‘ওর মধ্যে অমিত প্রতিভা আছে। আপনাকে দেখতে হবে যে হাই স্কোরিং ম্যাচ হয় কিনা, যদি সেটিই হয়, সাইম আইয়ুবকে দিয়ে ওপেন করাতে হবে।’ আর বাবর–রিজওয়ানের ওপেনিং জুটি নিয়ে তার মত, ‘যদি হাই স্কোরিং ম্যাচ না হয়, তখন এটা কন্ডিশনের ওপর নির্ভর করবে। ম্যাচ যদি হয় ১৬০–১৭০ রানের, তাহলে আমার মনে হয় বাবর ও রিজওয়ানেরই ওপেন করা উচিত।’

যুক্তরাষ্ট্রে পৌঁছেছে বাংলাদেশ ক্রিকেট দল পাকিস্তান তাদের এবারের টি–টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করবে ডালাসে, ৬ জুন সেই ম্যাচটি স্বাগতিক যুক্তরাষ্ট্রের বিপক্ষে। এরপর ৯ জুন নিউইয়র্কে প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ভারত। ১২ জুন কানাডার বিপক্ষে ম্যাচটিও নিউইয়র্কে। ১৬ জুন প্রথম রাউন্ডের শেষ ম্যাচে ফ্লোরিডায় আয়ারল্যান্ডের মুখোমুখি হবে বাবরের দল।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/দুপুর ১২:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit