সোমবার, ৩০ মার্চ ২০২৬, ১০:২৭ অপরাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

দীপিকার ‘সোনোগ্রামের ছবি’ ভাইরাল!

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১৭ মে, ২০২৪
  • ১১০ Time View

বিনোদন ডেস্ক : শিগগিরই মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী দীপিকা পাড়ুকোন৷ প্রেগন্যান্সি ঘোষণার পর থেকেই তার প্রতিটা আপডেট জানার জন্য মুখিয়ে থাকেন ভক্তরা৷

ক্যামেরার দিকে মুখ ঢেকে রয়েছেন একজন নারী ও পুরুষ।  নারীর হাতে আল্ট্রা সোনোগ্রাফির প্লেট৷ এ ছবি ভাইরাল হতেই সবাই মনে করছেন এটা দীপিকার সোনোগ্রাফির ছবি৷ কিন্তু সত্যিই কি তাই? জেনে নিন আসল সত্যিটা৷

আনন্দবাজার অনলাইনের খবরে বলা হয়েছে, গত ২৯ ফেব্রুয়ারি প্রথম তারা সুখবর প্রকাশ করেছিলেন। বলিউড দম্পতি রণবীর সিংহ ও দীপিকা পাড়ুকোন জানিয়েছিলেন, তাদের পরিবারে নতুন সদস্য আসতে চলেছে। তার পর থেকেই দম্পতিকে নিয়ে অনুরাগীদের কৌতূহল। এ বার তাদের আসন্ন সন্তানের সোনাগ্রামের ‘ছবি’ ভাইরাল হয়েছে!

নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে একটি ছবি। সেখানে দেখা যাচ্ছে পিঠোপিঠি এক যুগলকে। দু’জনেরই মাথায় টুপি। নারীর টুপিতে লেখা মা এবং পুরুষটির টুপিতে লেখা বাবা। নারীটির হাসির যেটুকু ঝলক মিলেছে, তা দেখে অনেকে দীপিকার সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। তার থেকেও উল্লেযোগ্য বিষয়, নারীর হাতে একটি সোনোগ্রামের ছবি।

সেখানে মাতৃজঠরে একটি ভ্রূণের ছবি দেখা যাচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই যুগলকে রণবীর-দীপিকা বলে দাবি করেছেন অনেকেই। কিন্তু রণবীর-দীপিকা তাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের অ্যাকাউন্টে এ রকম কোনও ছবি পোস্ট করেননি।

ফলে অনুরাগীদের একটি বড় অংশের মনে দানা বেঁধেছে সন্দেহ। আসলে এ ছবিটি নকল। হালিমে কাক নামে তুরস্কের একজন মডেলকন্যা ১৩ মে তার মাতৃত্বকালীন অবস্থার কথা ঘোষণা করেন। সেই ছবিকেই রণবীর-দীপিকার ছবি বলে প্রচার করা হয়েছে। নেটাগরিকদের একাংশের অনুমান, এ ছবিতে কৃত্রিম বুদ্ধিমত্তারও (এআই) ব্যবহার করা হয়েছে।

সময়ের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে ‘ডিপফেক’। রাশমিকা মন্দা, আলিয়া ভাট থেকে শুরু করে আমির খান, এমনকি রণবীর নিজেও প্রযুক্তির নেতিবাচক উদ্দেশের শিকার হয়েছেন। সম্প্রতি তার একটি নকল ভিডিও ছড়িয়ে, তিনি একটি বিশেষ রাজনৈতিক দলের হয়ে প্রচার করছেন বলে দাবি করা হয়।

সম্প্রতি, ইনস্টাগ্রাম থেকে বিয়ের ছবি মুছে দিয়েও দীপিকার সঙ্গে দাম্পত্য সমীকরণ নিয়ে প্রশ্ন তোলেন রণবীর। যদিও দম্পতির ঘনিষ্ঠ মহলের সূত্রে খবর, এ মুহূর্তে তারা পরিবারে নতুন সদস্যকে সাদর আমন্ত্রণ জানানোর অপেক্ষায় রয়েছেন।

 

 

কিউএনবি/আয়শা/১৭ মে ২০২৪,/সকাল ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit