সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ১১:৩৭ অপরাহ্ন
শিরোনাম
নেপালে একাই ৯০০ শিক্ষার্থীকে রক্ষা করলেন শিক্ষক খাগড়াছড়িতে গণমাধ্যমকর্মীদের সঙ্গে নবনিযুক্ত চেয়ারম্যানের মতবিনিময়। কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে ছাত্রদলের কেন্দ্রীয় সহ-সভাপতি সোহেলের নেতৃত্বে ঢাবিতে শুভেচ্ছা মিছিল এমপি ডা. সালাউদ্দিন বাবুকে মোটর চালক দলের নেতৃবৃন্দের ফুলেল শুভেচ্ছা ১০ মামলার কেচি মামুন ও ৮ মামলার বাপ্পীসহ রাঙামাটিতে গ্রেপ্তার ১০ এক মরদেহের একাধিক দাবিদার, মৃতদের অনেককে সনাক্তে হিমশিম খাচ্ছে নেপাল দুর্গাপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু ইরানকে কঠোর জবাবের হুঁশিয়ারি আরব আমিরাতের ‘বাংলাদেশ মডেলেই’ আছে নেপালের বন্যা সমস্যার সমাধান?

কালীগঞ্জে আগুনে পুড়লো ২৫টি দোকান” কোটি টাকার ক্ষতি

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৭০ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার তুষভান্ডার বাজারে ভয়াবহ অগ্নিকান্ডে অন্তত ২৫টি দোকান পুড়ে ছাই হয়েছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে নিতে সক্ষম হয়। বৃহস্পতিবার(১৬ মে) দুপুরে কালীগঞ্জের তুষভান্ডার বাজারে সাবেক এমপি বিএনপি নেতা  সালেহ উদ্দিন আহমেদ হেলালের মার্কেটে এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, উপজেলা সদরের তুষভান্ডার বাজারে একটি মার্কেট তৈরী করে ভাড়া দেন বিএনপি নেতা  সাবেক এমপি সালেহ উদ্দিন আহমেদ হেলাল। ওই মার্কেটের একটি ওষুধের দোকানে হঠাৎ আগুন লাগে। সেই আগুন মুহুর্তে পাশ্ববর্তি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে স্থানীয় লোকজনসহ  কালীগঞ্জ ফায়ার সার্ভিস প্রথমে আগুন নিয়ন্ত্রণে নেয়র চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসের একে একে আরও চারটি ইউনিট এসে দেড় ঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে নেয়।  এরই মধ্যে মার্কেটের ২৫টি দোকানে পুড়ে ছাই হয়ে যায়।

প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত হয়েছে। ক্ষয়ক্ষতির পরিমান এখন জানা যায়নি তবে ধারনা করা হচ্ছে কয়েক কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থল পপরিদর্শন করেন লালমনিরহাট ২ আসনের সংসদ সদস্য সাবেক সমাজকল্যান মন্ত্রী নুরুজ্জামান আহমেদ, কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও) জহির ইমাম।

কালীগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার ফেরদৌস আহমেদ বলেন, এমপি স্যারের নির্দেশে ক্ষতিগ্রস্থদের ক্ষতির পরিমান তালিকা করা হচ্ছে। ক্ষতিগ্রস্থদের পুনবাসনে সহায়তা দেয়া হবে। কালীগঞ্জের ইউএনও জহির ইমাম বলেন, স্থানীয় লোকজন ও ফায়ার সাভির্সের ৪টি ইউনিটের সহযোগিতায় প্রায় দেড় ঘন্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণ আনেন। ধারনা করা হচ্ছে বিদ্যুতের শর্টসার্কিট থেকে এ আগুনের সুত্রপাত। তবে ক্ষয়ক্ষতির পরিমান কোটি টাকা ছাড়িয়ে যেতে পারে বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

কিউএনবি/আয়শা/১৬ মে ২০২৪,/বিকাল ৫:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit