রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৮:৫৭ অপরাহ্ন
শিরোনাম
৫.৯ মাত্রার ভূমিকম্পে কাঁপল জাপান, আহত ২০ স্থানীয় নির্বাচনে দলীয় সিদ্ধান্তের বাইরে গেলে কঠোর ব্যবস্থা: রাশেদ খান জেন-জির ক্ষোভে নড়েচড়ে বিজেপি, তরুণ ভোট টানতে মাঠে বিশেষ টিম দুর্নীতি ঠেকাতে ডিজিটাল-স্বয়ংক্রিয় ব্যবস্থা চায় সংসদীয় কমিটি প্রধানমন্ত্রীর হাতে যোগদানপত্র দাখিল করলেন জহির উদ্দিন স্বপন বন্দরগাঁও ইসলামিয়া আলিম মাদ্রাসার অ্যালামনাই এসোসিয়েশনের ১ম পুনর্মিলী সম্পন্ন হরিপুর কালিগঞ্জ বাজারে পূবালী ব্যাংক পিএলসির বাংলা কিউআর বুথ উদ্বোধন । ৪৮ গ্রাহকের সোয়া কোটি টাকা আত্মসাতের রহস্য উদ্ঘাটন ফার্মেসিতে ডেকে নিয়ে তৃতীয় শ্রেণির ছাত্রীকে ধর্ষণ, জামায়াত কর্মি গ্রেপ্তার ‘‘কাজের মাধ্যমেই এমপিত্ব প্রমাণ করতে চাই’’ – ব্যারিস্টার কায়সার কামাল

মেসিদের লিগে যাচ্ছেন জিরু

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ১৬ মে, ২০২৪
  • ৬৪ Time View

স্পোর্টস ডেস্ক : এ মৌসুম শেষে এসি মিলান ছাড়ছেন ফরাসি স্ট্রাইকার অলিভিয়ে জিরু। এরপর ফ্রান্সের ২০১৮ বিশ্বকাপজয়ী তারকা পাড়ি জমাবেন যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের ক্লাব লস অ্যাঞ্জেলস এফসিতে (এলএএফসি)।

জিরুর যোগ দেওয়ার ব্যাপারে গতকাল সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুকে এক পোস্ট দিয়েছে লস অ্যাঞ্জেলসের ক্লাবটি। যেখানে জিরুর একটি অ্যানিমেটেড ছবি দিয়ে তারা লিখেছে, ‘লস অ্যাঞ্জেলসে একজন নতুন তারকা এসেছে।’ ইনস্টাগ্রামে জিরুকে ট্যাগ করে তারা লিখেছে, ২০২৫ সাল পর্যন্ত এলএএফসিতে খেলবেন ফরাসি স্ট্রাইকার। তবে ২০২৬ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।

গত মৌসুমে দলের তারকা খেলোয়াড় মেক্সিকোর কার্লোস ভেয়া দল ছাড়ার পর থেকে আক্রমণভাগের জন্য একজন বিশ্বমানের ‘নাম্বার নাইন’ খুঁজছিল এলএএফসি। ইন্টার মায়ামি যেমন লিওনেল মেসিকে ভিড়িয়ে তাকে ঘিরেই দল সাজিয়েছে; জিরুকে নিয়েও তেমন ভাবনা এলএএফসি’র।  

গত সোমবার মিলান ছাড়ার ঘোষণা দেন জিরু। ইতালিয়ান ক্লাবটির হয়ে তিন মৌসুমে ৪৮ গোল করেছেন ৩৭ বছর বয়সী এই তারকা। ইউরোপিয়ান ফুটবলে সফল একটি ক্যারিয়ারের সমাপ্তি টানছেন তিনি। চেলসির জার্সিতে চ্যাম্পিয়নস লিগ ও ইউরোপা লিগ এবং মিলানের জার্সিতে সিরি আ ও আরও অনেক শিরোপা জেতার স্বাদ পেয়েছেন তিনি।

কিউএনবি/অনিমা/১৬ মে ২০২৪,/দুপুর ১:০০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit