স্পোর্টস ডেস্ক : ১৯৮১-৮২ সালে চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জিতেছিল ভিলা। তখন এই টুর্নামেন্টের নাম ছিল ইউরোপিয়ান কাপ। এর পরের মৌসুমে অর্থাৎ ১৯৮২-৮৩ সালের চ্যাম্পিয়ন্স লিগে শেষবার খেলার সুযোগ হয়েছিল অ্যাস্টন ভিলার। সেবার কোয়ার্টার ফাইনালে য়্যুভেন্তাসের কাছে হেরে বিদায় নিয়েছিল তারা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ভিলার চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিতের পর খেলোয়াড়দের সঙ্গে কোচের উল্লাসের এক ভিডিও শেয়ার করা হয়েছে। সেই ভিডিওতে দেখা যায়, ভিলা পার্কে কোচ উনাই এমেরি তার খেলোয়াড়দের নিয়ে উদ্যাপন করছেন।
কিউএনবি/আয়শা/১৫ মে ২০২৪,/সকাল ১১:৩৪