বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্র ছেড়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী হতে চান ট্রাম্প মধ্যবর্তী নির্বাচনের দিন তেহরানে ট্রাম্পকে হত্যার হুমকি দিয়ে বিলবোর্ড অনেক বউ ছেড়ে চলে গেছেন, অর্পিতা এখনো আছেন: প্রসেনজিৎ ক্ষমতা হারানোর মুখে নেতানিয়াহু, বিকল্প সরকার গঠনে বিরোধীদের তৎপরতা ট্রাম্পের জনপ্রিয়তায় ধস, জয়ের স্বপ্ন ডেমোক্র্যাটদের শরীরের সীমাবদ্ধতা নিয়ে মুখ খুললেন অমিতাভ সৌদির বিমানবন্দর ও ঘাঁটিতে হামলার দাবি হুতিদের ১১ কোটি ৫০ লাখ বছরের পুরোনো জীবাশ্মে চাঞ্চল্যকর তথ্য হুথিদের ওপর ১২ শতাধিক হামলা চালিয়েছে ইয়েমেন, শান্তি ফেরানোর উদ্যোগ কাতারের ওয়াই আকৃতির দ্বিতীয় পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্প এগিয়ে নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

ঢাবিতে চাহিদামতো ‘স্প্রিড ব্রেকার’ না থাকায় রাস্তা পারাপারে শিক্ষার্থীদের মৃত্যুর ঝুঁকি 

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১২৪ Time View

জালাল আহমদ,ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল এবং সুফিয়া কামাল হলের  সামনের রাস্তা সহ ক্যাম্পাসের বিভিন্ন সড়কে কোন স্পিড ব্রেকার না থাকায় শিক্ষার্থীরা ব্যাপক ভোগান্তির শিকার হচ্ছে।যে কোন মূহুর্তে দূর্ঘটনায়  কোন না কোন মায়ের বুক খালি হতে পারে!

গত বছরের ২৫শে জানুয়ারি একাউন্টিং ও ইনফরমেশন সিস্টেমের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী নুসরাত জাহান ইলা এবং  এপ্রিলে গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী স্বর্ণা দাস  সুফিয়া কামাল হলের সামনে দিয়ে হেঁটে রাস্তা পারাপারের সময় সড়ক দুর্ঘটনায় আহত হন ।চলন্ত বাস ধাক্কা দেওয়ার কারণে তারা উল্টে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান। সুফিয়া কামাল হলের সামনের দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক মুসলিম হল। ফজলুল হক মুসলিম হলের সামনেও একই অবস্থা। কোন স্পিড ব্রেকার নাই। মৃত্যু পরোয়ানা নিয়ে রাস্তায় চলাচল করছেন শিক্ষার্থীরা।

দুই হলের সামনে দিয়ে প্রতিনিয়ত বিভিন্ন দ্রুতগামী গাড়ি, মোটর সাইকেল, ট্রাক, মাইক্রো ইত্যাদি চলাচল করে। বিভিন্ন লোকাল বাস যেমন- শুভযাত্রা , বঙ্গবন্ধু এয়ারপোর্ট এভিনিউ, প্রভাতী-বনশ্রী, গুলিস্তান-গাজীপুর ইত্যাদিও এই রাস্তা দিয়ে চলাচল করে। হলের সামনে স্পীড ব্রেকারের অভাবে এসব গাড়ীর গতিও তো নিয়ন্ত্রণে থাকে না। ফলে যেকোনো সময় ছোট-বড় দুর্ঘটনা ঘটতেই পারে।

দুই হলের অদূরেই রাস্তা পারাপারের জন্য আছে একটা ফুটওভার ব্রীজ । কিন্তু সেটাও ব্যবহার করতে চায় না‌ শিক্ষার্থীরা।কারণ ওভারব্রীজে সবসময় নেশাগ্রস্তদের আড্ডা লেগেই থাকে। তারা মেয়ে দেখলেই টীজ করে, অদ্ভুতভাবে তাকায়, সিগারেট টানে, ড্রাগস ইনজেক্ট করে ইত্যাদি ইত্যাদি।  শিক্ষার্থীদের  নিরাপত্তা নিয়ে কোনো চিন্তাই নেই বিশ্ববিদ্যালয় প্রশাসনের। এসব ব্যাপারে কবি সুফিয়া কামাল হলের  বিগত কয়েকজন প্রাধ্যক্ষের সাথে দফায় দফায় বৈঠক করেছেন শিক্ষার্থীরা। কোন কাজে আসে নি।

এই দুই হলের বাইরে বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, দোয়েল চত্বর সহ বিভিন্ন সড়কে স্পিড ব্রেকার না থাকায় শিক্ষার্থীরা মৃত্যু ঝুঁকি নিয়ে রাস্তায় চলাচল করছে। কয়েকটি সড়কের পুরনো স্পিড ব্রেকার ক্ষয় হয়ে যাওয়ার কারণে গাড়ীর গতিও নিয়ন্ত্রণে থাকে না। ফলে ক্যাম্পাসে চলাচলে ঝুঁকি থেকে যায়।

সুফিয়া কামাল হল  এবং ভিসি বাংলোর সামনে নতুন  স্পিড ব্রেকার, কেন্দ্রীয় খেলার মাঠের সামনে ক্ষয় হয়ে যাওয়া পুরনো স্পিড ব্রেকার সংস্কার নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে কথা বলেছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলী(সিভিল) মোঃ আব্দুল মান্নান।

স্পিড ব্রেকারের বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে দফায় দফায় বৈঠক করছেন বলে জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ডক্টর মোহাম্মদ মাকসুদুর রহমান । তিনি বলেন, “ক্যাম্পাসের কিছু জায়গায় নতুন স্পিড ব্রেকার দরকার। আবার কিছু জায়গায় ‘ক্ষয়’ হয়ে যাওয়া পুরনো স্পিড ব্রেকার সংস্কার করা দরকার। আমরা সবকিছুই সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের বুঝিয়ে বলেছি।আজকেও এই বিষয়ে আমরা ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাথে বৈঠক করেছি”।

এই বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর এ এস এম মাকসুদ কামাল জানান, “ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের বিভিন্ন সড়কে স্পিড ব্রেকার নির্মাণের জন্য ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন কে ইতিমধ্যেই অনুরোধ করেছি। আশা করি,আগামী এক মাসের মধ্যে দক্ষিণ সিটি করপোরেশন স্পিড ব্রেকার নির্মাণ করবে”।

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ৯:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit