বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:০৪ অপরাহ্ন
শিরোনাম
৩৯ সেকেন্ডে সব শেষ, ভেনেজুয়েলায় যা ঘটল তা কল্পনারও বাইরে আফটারশকের আতঙ্কে ভেনেজুয়েলা, ধ্বংসস্তূপে জীবিতদের খোঁজ হজ শেষে দেশে ফিরেছেন ৬৪ হাজারের বেশি হাজি, মৃত্যু ৫৪ জনের চীনে প্রথম ‘বিনিয়োগ কার্যালয়’ খোলার ঘোষণা প্রধানমন্ত্রীর স্বল্পোন্নত দেশগুলোর জন্য সহজ শর্তে অর্থায়ন সম্প্রসারণের আহ্বান বাংলাদেশের চীনের সঙ্গে আরও গভীর শিল্প অংশীদারিত্ব গড়ে তুলতে চায় বাংলাদেশ : প্রধানমন্ত্রী বিএনপি ও চীনের কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক সই তারেক রহমানের সঙ্গে চীনের কমিউনিস্ট পার্টির আন্তর্জাতিক বিভাগের মন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ যুক্তরাষ্ট্রকে টপকে বিশ্বের দ্রুততম সুপারকম্পিউটার এখন চীনের কঙ্গো ফেরত চিকিৎসকের মাধ্যমে ফ্রান্সে ঢুকলো ইবোলা

স্বর্ণালংকার বিক্রিতে ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১৫৩ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৪ মে) এক বিজ্ঞপ্তিতে বাজুস জানিয়েছে, সম্প্রতি বাজুসের কার্যনির্বাহী কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। নতুন নিয়ম অনুযায়ী, স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদ যাবে। আগে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ৯ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৩ শতাংশ বাদের নিয়ম কার্যকর ছিল।

বাজুস জানিয়েছে, বিশ্বের অন্যান্য দেশের সঙ্গে সামঞ্জস্য রেখে স্বর্ণালংকার বিক্রির সময় ন্যূনতম মজুরি ৬ শতাংশ নির্ধারণ করা হয়েছে। স্বর্ণালংকার বিক্রির সময় ভারতে ১২ শতাংশ, শ্রীলংকায় ৮ শতাংশ, চীনে ১৫ শতাংশ, ইতালিতে ২০ শতাংশ, হংকংয়ে ৩০ শতাংশ, মালয়েশিয়ায় ৩৫ শতাংশ, অস্ট্রেলিয়ায় ২০ শতাংশ, মার্কিন যুক্তরাষ্ট্রে ৬ শতাংশ, যুক্তরাজ্যে ১৪ শতাংশ পর্যন্ত মজুরি গ্রহণ করা হয় বলেও জানিয়েছে বাজুস।

বাংলাদেশের সব জুয়েলারি ব্যবসায়ীকে স্বর্ণালংকার এক্সচেঞ্জ বা পরিবর্তনের ক্ষেত্রে ১০ শতাংশ ও পারচেজ বা ক্রেতার কাছ থেকে কেনার ক্ষেত্রে ১৫ শতাংশ বাদের নিয়ম কার্যকর এবং স্বর্ণালংকার বিক্রির সময় ক্রেতার কাছ থেকে ৬ শতাংশ মজুরি নেয়ার অনুরোধ জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন।

দেশে বর্তমানে ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ১৭ হাজার ২৮২ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ১ লাখ ১১ হাজার ৯৫১ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ৯৫ হাজার ৯৬০ টাকা ও সনাতন পদ্ধতির প্রতি ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ৭৯ হাজার ৩৩৯ টাকায়।

 

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/রাত ৯:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit