রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৫৮ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

চট্টগ্রাম বন্দরে নাবিকদের বীরোচিত সংবর্ধনা

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪
  • ১১০ Time View

ডেস্ক নিউজ : মঙ্গলবার (১৪ মে) বিকেলে চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল এবং চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র রেজাউল করিম চৌধুরী এই সংবর্ধনা দেন। জাহাজ থেকে নামার পর চট্টগ্রাম বন্দরে নাবিকদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। 

এ সময় সেখানে উপস্থিত ছিলেন জাহাজের মালিকপক্ষ কেএসআরএমের উপ-ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার জাহান রাহাত। চট্টগ্রাম বন্দরের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, খুব ভালো লাগছে। নাবিকরা তাদের স্বজনদের কাছে ফিরে এসেছে। সবাই খুব খুশি। শাহরিয়ার জাহান রাহাত রিয়ার অ্যাডমিরাল মোহাম্মদ সোহায়েল বলেন, দুই কাঁধ থেকে পাহাড় সমান ওজন নেমে এসেছে। এখন আমরা ঘুমাতে পারবো। মেয়র রেজাউল করিম চৌধুরী বলেন, আমি আনন্দিত, ব্যক্তিগত ভাবে আমি উচ্ছ্বসিত, পুলকিত।  

এর আগে দুপুরে কক্সবাজারের কুতুবদিয়ায় ভিড়ানো এমভি আবদুল্লাহ থেকে এই ২৩ নাবিককে নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছায় এমভি জাহান মনি। জাহাজটি পৌঁছানোর পর জাহাজ থেকে নাবিকরা হাত তুলে উচ্ছ্বাস প্রকাশ করেন। সোমালিয়ার জলদস্যুদের হাত থেকে মুক্তির প্রায় এক মাস পর সোমবার (১৩ মে) সন্ধ্যায় বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে। সেখান থেকে এমভি জাহান মনি এই ২৩ নাবিককে মঙ্গলবার চট্টগ্রাম বন্দরে এনেছে।

জানা গেছে, উন্মুক্ত জলসীমায় ঘণ্টায় সাড়ে ১১ নটিক্যাল মাইল গতিতে এসে সোমবার সন্ধ্যার আগে কক্সবাজারের কুতুবদিয়ায় নোঙর করে বাংলাদেশি জাহাজ এমভি আবদুল্লাহ। এখান থেকেই দুবাইয়ের হারমিয়া বন্দর থেকে আনা চুনামাটি লাইটারেজ জাহাজে খালাসের পর চট্টগ্রাম নগরীর সদরঘাটে নিয়ে আসা হয়েছে নাবিকদের। সোমবার রাতেই জাহাজের দায়িত্ব বুঝে নিয়েছেন নতুন ২৩ নাবিক। এর আগে শনিবার (১১ মে) দুপুরে এমভি আবদুল্লাহ বঙ্গোপসাগরে বাংলাদেশের জলসীমায় প্রবেশ করে।

শাহরিয়ার জাহান রাহাত জাহান, কুতুবদিয়ায় আগামী কয়েকদিন অবস্থান হবে জাহাজটির। মঙ্গলবার জাহাজটিতে যোগ দিয়েছেন নতুন ২৩ নাবিক। তাদের কাছে দায়িত্ব হস্তান্তর করে জাহাজ থেকে নেমে আসেন পুরানো ২৩ নাবিক। তাদেরকে বোটে করে নিয়ে আসা হয়েছে চট্টগ্রাম নগরীর সদরঘাটে। এখানেই স্বজনদের সঙ্গে তারা মিলিত হবেন।

এর আগে, গত ১২ মার্চ আফ্রিকার মোজাম্বিক থেকে কয়লা নিয়ে দুবাই আসার সময় ভারত মহাসাগরে সোমালীয় জলদস্যুদের কবলে পড়ে ২৩ নাবিকসহ জাহাজটি। বড় অংকের মুক্তিপণ দিয়ে ৩৩ দিন পর ১৩ এপ্রিল জলদস্যুদের কবল থেকে মুক্তি পেয়ে দুবাই গিয়েছিল জাহাজে থাকা কয়লা খালাসের জন্য। ২১ এপ্রিল দুবাইয়ের হামরিয়া বন্দরে পৌঁছায়। এরপর ৩০ এপ্রিল সংযুক্ত আরব আমিরাত থেকে দেশের উদ্দেশে যাত্রা শুরু করে এমভি আবদুল্লাহ।

 

কিউএনবি/আয়শা/১৪ মে ২০২৪,/সন্ধ্যা ৬:২০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit