সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৩:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম
যুবদল নেতা সাজ্জাদুল মিরাজের বড় ছেলে রোজান আর নেই প্রেমের ফাঁদে ফেলে ধর্মান্তর, স্ত্রীর স্বীকৃতির দাবিতে যুবতীর অনশন গুদাম ভেঙে ১৯৭ বস্তা সার নিয়ে গেলেন বিক্ষুব্ধ কৃষকরা বিচারকের খাস কামরায় গাড়িচালককে মারধরের অভিযোগ কক্সবাজার কারাগারে মাদক মামলার আসামির মৃত্যু মুন্সীগঞ্জে ২ লাখ বর্গমিটার কারেন্ট জাল পুড়িয়ে ধ্বংস ‘আলাদা দেশ হয়েও অঙ্গরাজ্যের সুবিধা চায়’, কানাডা নিয়ে বিস্ফোরক মন্তব্য ট্রাম্পের বালু পাথরের টুকরোয় মিলল হাজার বছরের পুরোনো শহরের খোঁজ হত্যার পর গোসল করে খেজুর ও ইয়াবা সেবন করে খুনিরা: পুলিশ ছাগল খুঁজতে গিয়ে মিলল স্বর্ণের খোঁজ, ছুটছে ১০ হাজার মানুষ

হাতীবান্ধায় ফেন্সিডিলসহ যুবক আটক

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ১১৭ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি লালমনিরহাটের হাতীবান্ধায় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্র (৪৩) নামে এক ব্যক্তিকে আটক করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন র‍্যাব-১৩ এর সদস্যরা ।সোমবার (১৩মে) দুপুরের দিকে উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে র‍্যাব-১৩ এর একটি ইউনিট অভিযান পরিচালনা করে তাকে আটক করে।
আটক সুশান্ত চন্দ্র হাতীবান্ধা উপজেলার কাদমা গ্রামের স্বপন চন্দ্রের ছেলে।র‍্যাব  সুত্র জানায়,  সোমবার উপজেলার ভেলাগুড়ি ইউনিয়নের বড়দল ব্রীজের পশ্বিম পার্শ্বে  অভিযান পরিচালনা করে র‍্যাব-১৩ এর একটি ইউনিট। এসময় ২৫৮ বোতল ফেন্সিডিলসহ সুশান্ত চন্দ্রকে আটক করা হয়।র‍্যাব সুত্রে আরও জানায়, মাদক ব্যবসায়ী সুশান্ত চন্দ্র দীর্ঘদিন যাবৎ মাদক ব্যবসার সাথে জড়িত। সে  বহুদিন ধরে আইন শৃংখলা রক্ষাকারী বাহিনীর চোখ ফাঁকি দিয়ে মাদকের বড় বড় চালান পার্শ্ববর্তী দেশ ভারত হতে পাচার করে নিয়ে এসে রংপুর এবং লালমনিরহাট জেলাসহ বাংলাদেশের বিভিন্ন স্থানে মাদক সরবরাহ করে আসছে। বিকেলে সংবাদ সম্মেলন শেষে ওই মাদক ব্যবসায়ীকে হাতীবান্ধা থানায় হস্তান্তরসহ মাদক মামলা দায়ের করা হয়।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/রাত ৮:৩১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit