শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:২৪ অপরাহ্ন
শিরোনাম
আয়ারল্যান্ডে ২০০ বছরের পুরোনো দুর্গ কিনলেন জাকারবার্গ আটক ইরানি পাইলটদের সঙ্গে বিশেষজ্ঞ দলের বৈঠকে কাতারের সম্মতি পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে নিহত ৪৯ ইরান অস্ত্র উৎপাদন দ্বিগুণ করেছে: প্রতিরক্ষা মন্ত্রণালয় ‘কোনো দেশের ওপর হামলায় ইরাকের ভূখণ্ড ব্যবহার করতে দেওয়া হবে না’ মন্ত্রিত্ব ছাড়লেন জহির উদ্দিন স্বপন, হলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা জাতীয় কবির প্রয়াণ দিবস উপলক্ষে কাব্য কুহুকের ‘আবৃত্তি সন্ধ্যা’ কাজের পরিধি ও গতি বাড়াতেই পররাষ্ট্রে দুই প্রতিমন্ত্রী: শামা ওবায়েদ ধামরাইয়ে নদীতে গলায় কলস ও চোখমুখ বাঁধা নারীর মরদেহ সিলেটে তেলবাহী লরি-অটোরিকশা সংঘর্ষে ৪ জন নিহত

হাঁটুর চোট সারাতে আগেভাগেই আইপিএল ছাড়লেন লিভিংস্টোন

Reporter Name
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৫ Time View

ডেস্ক নিউজ : বেশ কিছুদিন ধরেই হাঁটুর ইনজুরিতে ভুগছেন লিভিংস্টোন। যার কারণে চলতি আইপিএলে শুরুর কিছু ম্যাচও খেলতে পারেননি তিনি। এরপর পাঞ্জাব কিংসের হয়ে দলে জায়গা হলেও, পড়ে বাজে ফর্মের কারণে একাদশ থেকে বাদ পড়েন ইংল্যান্ডের এই অলরাউন্ডার।

চলতি আইপিএলে আর না খেলার ব্যাপারে এক পোস্টে লিভিংস্টোন লিখেছেন, ‘আরেকটি বছরের জন্য আইপিএল শেষ হলো। বিশ্বকাপের জন্য হাঁটুটা ঠিক করতে হবে। ভালোবাসা ও সমর্থনের জন্য পাঞ্জাব কিংসের সব ভক্তদের ধন্যবাদ। দল ও ব্যক্তিগত জায়গা থেকে মৌসুমটা হতাশার। তবে বরাবরের মতোই আইপিএলে প্রতিটি মিনিট উপভোগ করেছি।’  

লিভিংস্টোন আইপিএল ছাড়লেও তার ইনজুরি গুরুতর নয়। তবে আসন্ন পাকিস্তানের বিপক্ষে সিরিজের আগে তার হাঁটুর পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। যার কারণেই আগেভাগে আইপিএল ছেড়েছেন তিনি।

এদিকে চলতি আইপিএল থেকে বিদায় নিশ্চিত হয়েছে পাঞ্জাব কিংসের। ১২ ম্যাচে ৪ জয় নিয়ে টেবিলের তলানিতে রয়েছে তারা। চলতি আসরে আইপিএল ৭ ম্যাচ খেলে ১১১ রান ও তিনটি উইকেট পেয়েছেন এই ইংলিশ অলরাউন্ডার।  

 

 

কিউএনবি/আয়শা/১৩ মে ২০২৪,/রাত ৮:১২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit