বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
মাদক বিক্রেতাকে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ তাহসিন হত্যা মামলায় ডেভিড ইমন শ্যোন অ্যারেস্ট ছেলেদের চুল ভালো রাখার উপায় অ্যালার্ম ছাড়াই ঘুম থেকে উঠবেন যেভাবে ইসলামী বিশ্ববিদ্যালয়ে জাপানি ও চীনা ভাষা শিক্ষার উদ্যোগ দক্ষিণ আফ্রিকাতেও বাংলাদেশের প্রতিদ্বন্দ্বিতা দেখার আশায় ডি ভিলিয়ার্স ফুলবাড়ীতে বিজিবির অভিযানে ৬লাখ ৩৪ হাজার টাকার মা,দক ও চোরাচালানি পণ্য আ,টক চেয়ার বা সোফার পেছনে জাতীয় পতাকা ব্যবহার বন্ধে হাইকোর্টের নির্দেশ ইনস্টাগ্রামের এক মেসেজে বদলে গেল রুক্মিণীর ভাগ্য অভিবাসন ব্যবস্থাপনা সুসংহত করতে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের আহ্বান

করতোয়া করিয়ার সার্ভিসে বুকিং দিতে এসে গাঁজার প্যাকেট রেখে যুবকের পলায়ন

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট
  • Update Time : সোমবার, ১৩ মে, ২০২৪
  • ৭৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না, লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটে করতোয়া কুরিয়ার সার্ভিসে এক যুবক একটি প্যাকেট বুকিং দিতে এসে তার কাছে চালান এবং প্যাকেটের পণ্য দেখতে চাইলে গাঁজার প্যাকেট রেখে পালিয়ে যায় ওই যুবক।রোববার (১২ মে) সন্ধ্যায় জেলা শহরের ভকেশনাল মোড়ে অবস্থিত  করুোয়া করিয়ার সার্ভিস কার্যালয়ে এ ঘটনা ঘটে।করতোয়া কুরিয়ার সার্ভিসের ম্যানেজার মিলন মিয়া জানান, ‘সন্ধ্যায় এক যুবক একটি প্যাকেট বুকিং দেওয়ার জন্য অফিসে আসে। এ সময় তার কাছে চালান কপি চাইলে সে দিতে পারেনি। পরে আমাদের সন্দেহ হলে প্যাকেটে কি মাল আছে দেখতে চাওয়া হয়। তখন সে প্যাকেট খুলে দেখাতে চাইয়ে কৌশলে মোবাইল ফোনে কথা বলতে বলতে দৌঁড়ে পালিয়ে যায়।এ সময় তার পেছন থেকে দৌড় দেয়া হলেও তাকে ধরা সম্ভব হয়নি। পরে থানায় খবর দিলে পুলিশ এসে প্যাকেট খুলে পলিথিনে মোড়ানো ৩টি গাঁজার প্যাকেটে ১০ কেজি গাঁজা উদ্ধার করে।লালমনিরহাট সদর থানার এসআই নাজমুল ইসলাম জানান,  করুোয়া কুরিয়ার সার্ভিস থেকে থানায় খবর পেয়ে সেখান থেকে প্যাকেট করা ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় মাদক আইনে একটি মামলা হবে।

কিউএনবি/অনিমা/১৩ মে ২০২৪,/দুপুর ২:৪১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit