বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৬:২৪ পূর্বাহ্ন

স্কুল চলাকালীন দুটি শ্রেণী কক্ষে আগুন, আতঙ্কিত বিদ্যালয়ের শিক্ষার্থীরা

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৭৬ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের আদিতমারী উপজেলার কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের দুটি শ্রেণীকক্ষে আগুন লাগে। এ সময় আতঙ্কিত হয়ে পড়েন বিদ্যালয়ের শিক্ষার্থীরা। তবে দুপুরে টিফিন শুরুর সময়ে আকস্মিকভাবে লাগা ওই আগুনে কোন হতাহতের ঘটনা ঘটেনি। সাতে সাথে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের একটি টীম আগুন নিয়ন্ত্রণে আনে। রবিবার (১২ মে) দুপুর আনুমানিক ১ টার দিকে আকস্মিকভাবে ৬ষ্ঠ  শ্রেণীর দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে।

বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়,  দুপুরে টিফিন চলাকালিন সময়ে আকস্মিকভাবে ৬ষ্ঠ  শ্রেণীর দুটি ক্লাসরুমে আগুনের সূত্রপাত ঘটে। এসময় ওই শ্রেণীকক্ষ দুটিতে থাকা ৪২টি টেবিল, ১০টি ফ্যান ও দরজা জানালাসহ আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায়। তবে শ্রেণীকক্ষে আগুন দেখে ছাত্রীরা আতঙ্কিত হয়ে বাহিরে বেরিয়ে আসায় হতাহতের ঘটনা ঘটেনি।কেবি বালিকা বিদ্যালয় ও কলেজের সহকারী প্রধান শিক্ষক জহুরুল ইসলাম জানান,  বিদ্যালয়ের শ্রেণীকক্ষ দুটির সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। তবে কোন হতাহতের ঘটনা ঘটেনি।

আদিতমারী ফায়ার সার্ভিস স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম বলেন, ‘ দুপুরে আমাদের টীম আগুন লাগার খবর পেয়ে তৎক্ষনাৎ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। আমরা প্রাথমিকভাবে ধারণা করছি যে,  বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে ওই আগুন লেগেছে’।

 

 

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৩৮

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit