বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩০ অপরাহ্ন
শিরোনাম
ইমরানের চিকিৎসায় কোনো আপস নয়, বললেন ওয়াসিম আকরাম বৃহস্পতিবার ৮ ঘণ্টা গ্যাস থাকবে না রাজধানীর যেসব এলাকায় আরও কমল স্বর্ণের দাম, ভরিতে কত জাতিসংঘের মানচিত্রে অরুণাচল-আকসাই চীন স্বাধীন অঞ্চল, ভারতের প্রতিবাদ মার্কিন এফ-৩৫ যুদ্ধবিমানের দুর্বলতা ফাঁস, কাজের চেয়ে কথায় বড়? এক হাজার প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র চুক্তির পথে ইউক্রেন যুক্তরাজ্যে এয়ার ট্রাফিক ব্যবস্থায় ত্রুটি, বাতিল হাজারের বেশি ফ্লাইট হরমুজে দুই মার্কিন যুদ্ধজাহাজ ও ৮ ট্যাংকারে হামলা চালাল ইরান দখলদারিত্বের বিরুদ্ধে শক্ত অবস্থান, ব্রিটেন-ইসরায়েল সম্পর্কে বড় ধাক্কা পশ্চিম তীরে ইসরায়েলি বসতিকে ‘অবৈধ’ ঘোষণা করল ইউরোপীয় ইউনিয়ন

ফেন্সিডিলসহ র‍্যাবের হাতে নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি ।
  • Update Time : রবিবার, ১২ মে, ২০২৪
  • ৬৯ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলায় ১৫০ বোতল ফেনসিডিলসহ ফাতেমা বেগম নামে এক নারী মাদক ব্যবসায়ীকে আটক করেন র‍্যাব-১৩ রংপুরের একটি আভিযানিক দল। রবিবার (১২ মে) সকালে গ্রেপ্তারকৃত ওই নারীকে কালীগঞ্জ থানায় হস্তান্তর করেন র‍্যাব-১৩ আভিযানিক দল। এর আগে শনিবার গভীর রাতে ওই উপজেলার খামারভাতি গ্রাম থেকে ফেন্সিডিলসহ তাকে গ্রেপ্তার করে র‍্যাব।

আটক ওই নারী মাদক ব্যবসায়ী ওই এলাকার রফিকুল ইসলামের স্ত্রী। তার স্বামীও একজন মাদক ব্যবসায়ী বলে জানা গেছে। সূত্রমতে,  ওই দম্পতি দীর্ঘদিন ধরে নানা কৌশল অবলম্বন করে মাদক ব্যবসা করে আসছে। র‍্যাব-১৩ রংপুরের একটি টিম তাদেরকে সার্বক্ষণিক নজরদারির মধ্যে রাখে। পরে শনিবার গোপন সংবাদের ভিত্তিতে তার বাড়িতে অভিযান চালুয়ে ১৫০ বোতল ভারতীয় নিষিদ্ধ ফেনসিডিলসহ ওই নারী মাদক ব্যবসায়ী ফাতেমা বেগমকে গ্রেপ্তার করেন র‍্যাব-১৩ এর আভিযানিক দল। এ সময় তার স্বামী রফিকুল র‍্যাবের উপস্থিতি টেরে পেয়ে সুকৌশলে পালিয়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে কালীগঞ্জ থানার ওসি মোঃ ইমতিয়াজ কবির বলেন, ‘এ সংক্রান্ত একটি মামলা হয়েছে। আসামিকে দুপুরের দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে’।

কিউএনবি/আয়শা/১২ মে ২০২৪,/বিকাল ৫:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit