মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম
নিয়ত বিশুদ্ধ না হলে আমল কবুল হবে না ২৭ সেপ্টেম্বর দেশে ফিরবেন প্রধানমন্ত্রী তারেক রহমান ধর্ষণের ১৫ মিনিটের মধ্যে কলিকে হত্যা, রোমহর্ষক স্বীকারোক্তি সুতা ও কাপড় আমদানিতে আগাম অনুমতির বাধ্যবাধকতা প্রত্যাহার বিমানকে তুলি, আকাশকে ক্যানভাস বানালেন পাইলট, আঁকলেন মোনালিসার ছবি টাইফুনের প্রভাবে বিপর্যস্ত জাপান, ১৯ লাখ মানুষকে সরিয়ে নেওয়ার নির্দেশ রেকর্ড ভাঙা এল নিনো: শীত আসার আগেই প্রশান্ত মহাসাগরে নজিরবিহীন উষ্ণতা হুতিদের অগ্রযাত্রা নিয়ে ইয়েমেনের প্রেসিডেন্টের সঙ্গে ট্রাম্পের ফোনালাপ গাজায় এক অন্তঃসত্ত্বা নারীর রোমহর্ষক গল্প পাসপোর্ট অধিদফতরের নতুন ডিজি মেজর জেনারেল আলীমুল আমীন

আখাউড়া-আগরতলা সড়কে বেইলী সেতু নির্মাণ, প্রভাব পড়বে বন্দরের বাণিজ্যে

বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি ।    
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১২৭ Time View
বাদল আহাম্মদ খান ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া-আগরতলা সড়কের গাজীর বাজার এলাকায় নির্মাণাধীন সেতুর পাশে একটি বেইলি সেতু নির্মাণ করা হবে। যে কারণে আগামী ১৬ মে থেকে ১৮ মে পর্যন্ত সড়কের ওই অংশ দিয়ে যানবহন চলাচল বন্ধ থাকবে। এতে প্রভাব পড়বে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমে। বন্ধ থাকবে আগরতলা-আখাউড়া-কলকাতা বাস সার্ভিস।

 খোঁজ নিয়ে জানা গেছে, উপজেলার দক্ষিণ ইউনিয়নের গাজীর বাজার এলাকার বেইলি সেতুটি ঝুঁকিপূর্ণ হলে সেখানে আরেকটি নতুন সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নতুন সেতু নির্মাণ কাজ চলমান। এদিকে বেইলি সেতু ভেঙ্গে যান চলাচলের জন্য একটি বিকল্প সড়ক করে দেওয়া হয়। কিন্তু বর্ষা মৌসুমে ওই বিকল্প সড়কটি ঝুঁকিপূর্ণ হয়ে উঠবে। ভারত থেকে পাহাড়ি ঢল নেমে এলে ওই সেতু নিশ্চিতভাবে ভেঙ্গে যাবে। 

সড়কের ওই অংশ থেকে আখাউড়া স্থলবন্দরের দূরত্ব আধা কিলোমিটারের মতো। বড় যানবাহন চলাচল করতে ওই সড়কটি বাদে আর বিকল্প সড়ক নেই। যে কারণে বন্দরের বাণিজ্যিক কার্যক্রমের প্রভাব পড়বে। পাশাপাশি ওই সময়ে বন্ধ থাকবে আগরতলা-আখাউড়া-কলকাতা বাস সার্ভিস। এ অবস্থায় সড়ক বিভাগ, ব্রাহ্মণবাড়িয়ার নির্বাহী প্রকৌশলী মীর নিজাম উদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাজীরবাজার এলাকায় বেইলি সেতুর বদলে নতুন পি সি গার্ডার সেতুর নির্মাণ কাজ চলমান। নির্মাণাধীন সেতুর পাশে বিদ্যমান বিকল্প সড়কটি বর্ষা মৌসুমে ঝুঁকিপূর্ণ বিধায় সেখানে বেইলি সেতু স্থাপনের কাজ করার জন্য ১৬ মে রাত ১০টা থেকে ১৮ মে রাত ১০টা নাগাদ সকল প্রকার যানবাহন বন্ধ থাকবে। বিজ্ঞপ্তিতে জনসাধারণকে বিকল্প সড়ক ব্যবহারের জন্য অনুরোধ করা হয়।

আখাউড়া স্থলবন্দর সিএন্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের সভাপতি মো. হাসিবুল হাসান বলেন, ‘সড়ক বন্ধসংক্রান্ত চিঠিটি পেয়েছি। তবে ওই সময়ে বন্দরের আমদানি রপ্তানি বন্ধ রাখা বিষয়ে আপাতত কোনো সিদ্ধান্ত হয়নি। বিকল্প সড়ক দিয়ে ছোট যানবাহনে করে মাছ রপ্তানি স্বাভাবিক রাখা ও আমদানি করা পণ্য এনে বন্দরে রাখা সম্ভব বিধায় আমরা বাণিজ্যিক কার্যক্রম ঘোষণা দিয়ে বন্ধ না করার বিষয়টি চিন্তা করছি।’ বড় যানবাহন চলাচলে বিকল্প সড়ক না থাকায় আন্তজার্তিক বাস সার্ভিস বন্ধ থাকবে বলে তিনি উল্লেখ করেন। 

 

 

কিউএনবি/আয়শা/১১ মে ২০২৪,/রাত ৮:১৯

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit