মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
ব্যাংক নিয়োগে স্বচ্ছতা ও মেধাভিত্তিক ব্যবস্থা নিশ্চিতের নির্দেশ ভারতীয় ব্যাটারকে প্যাভিলিয়নে যাওয়ার ইঙ্গিত, শাস্তি পেলেন পাকিস্তান অধিনায়ক শিল্পকলায় ‘কঞ্জুস’ নিয়ন্ত্রণে আসছে ব্যাটারিচালিত অটোরিকশা, শনাক্তে থাকবে কিউআর কোড: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি হলেন এমপি ওয়াদুদ ভূইয়া। শার্শায় মসজিদে রাজনৈতিক কর্মসূচির অভিযোগ, মুসল্লিদের ক্ষোভ কীভাবে কর্মসূচি করব বিএনপিকে শেখাতে হবে না: সারজিস আলম বিমানে যাত্রীকে গালাগাল ও হামলার অভিযোগ, সিটে ডাক্ট টেপ দিয়ে আটকালেন যাত্রীরা আগামী অর্থবছরেই চালু হচ্ছে ৮ বিভাগীয় ক্যানসার হাসপাতাল: স্বাস্থ্য প্রতিমন্ত্রী জামায়াত আমিরের হায়াতে তাইয়েবা, সবরে জামিল আতা ফরমান: স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাবিতে জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত

Reporter Name
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ৯৫ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয় গণিত বিভাগ, বাংলাদেশ গণিত সমিতি এবং এ এফ মুজিবুর রহমান ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে ‘১৪তম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড’-এর চূড়ান্ত পর্ব এবং ৫ম আন্তর্জাতিক গণিত দিবস উদযাপন অনুষ্ঠান ১০ মে ২০২৪ শুক্রবার বিশ্ববিদ্যালয়ের এ এফ মুজিবুর রহমান গণিত ভবনে অনুষ্ঠিত হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল প্রধান অতিথি হিসেবে  দিনব্যাপী এই অলিম্পিয়াডের উদ্বোধন করেন। পরে উপাচার্যের নেতৃত্বে গণিত ভবন থেকে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। 

গণিত বিভাগের চেয়ারম্যান ও বাংলাদেশ গণিত সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস ছামাদ, জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড কমিটির আহবায়ক অধ্যাপক শাপলা শিরিন এবং বাংলাদেশ গণিত সমিতির সম্পাদক অধ্যাপক ড. মোহাম্মদ বাবুল হাসান।উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, “জীবনের সকল ক্ষেত্রে গণিত জড়িয়ে আছে। বিজ্ঞান ছাড়াও বিভিন্ন বিষয়ে উচ্চশিক্ষার ক্ষেত্রে গণিত একটি অপরিহার্য বিষয়। গণিতে ভালো হলে জ্ঞান-বিজ্ঞানের সকল শাখায় ভালো করা যায়”। 

শিক্ষার্থীদের গণিত ভীতি কাটাতে, গণিতের প্রতি আগ্রহ বৃদ্ধি করতে, গণিত চর্চার মাধ্যমে নতুন নতুন উদ্ভাবন ও আন্তর্জাতিক অঙ্গনে সুনাম অর্জনে এই অলিম্পিয়াড কার্যকরী ভূমিকা রাখবে বলে উপাচার্য আশাপ্রকাশ করেন।১৯৭২ সালে প্রতিষ্ঠিত বাংলাদেশ গণিত সমিতি এদেশে গণিতের প্রচার, প্রসার ও উৎকর্ষ সাধনে নিয়োজিত অলাভজনক সংস্থা।বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে ছিটিয়ে থাকা সুপ্ত মেধা বিকাশের সুযোগ করে দেওয়ার লক্ষ্যে বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে এ বছর জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড দেশের ৮টি অঞ্চল ঢাকা উত্তর, রাজশাহী ও রংপুর অঞ্চল ও ঢাকা দক্ষিণ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা ও সিলেট অঞ্চলে যথাক্রমে ৯ ও ১৬ ফেব্রæয়ারি, ২০২৪ ইং তারিখ অনুষ্ঠিত হয়।

আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণিত ভবনে দুইটি সেশনে চূড়ান্ত পর্যায়ের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় ।প্রত্যেক অঞ্চলের শ্রেষ্ঠ ১০ জন করে সর্বমোট ৮০ জন প্রতিযোগীর অংশগ্রহণে গণিত অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে এবং আন্তর্জাতিক গণিত দিবসের পর্বে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের প্রায় দুই শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।সকালে উদ্বোধনী সেশন শেষে দুপুরে সমাপনী সেশন শুরু হয় ২.৩০টায় । এ সময় গণিত বিষয়ক সেমিনার বক্তব্য রাখেন ও প্রশ্নোত্তর পর্বের তাৎক্ষণিক জবাব দিবেন বুয়েটের সাবেক শিক্ষক ও দেশবরেণ্য শিক্ষাবিদ অধ্যাপক ড. মোঃ কায়োকবাদ সহ গণিতজ্ঞবৃন্দ।বিকেল ৫টায় ফলাফল ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রো ভিসি (প্রশাসন) ডক্টর মুহাম্মদ সামাদ। তিনি বলেন, “মানুষের জীবনের সাথে গণিতের সাংঘাতিক সম্পর্ক! রাজনীতি , অর্থনীতি , শিক্ষা, সাহিত্য সব ক্ষেত্রে তিনি গণিতের প্রয়োজনীয়তা তুলে ধরেন।অলিম্পিয়াড চূড়ান্ত পর্বের শ্রেষ্ঠ ১০ জন প্রতিযোগীকে সার্টিফিকেট, ক্রেষ্ট ছাড়াও আর্থিক পুরস্কার প্রদান করা হয়। আন্তর্জাতিক গণিত দিবসে স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পর্যায়ের শিক্ষার্থীদের মধ্য থেকে ৫ করে সার্টিফিকেট ও ক্রেস্ট প্রদান করা হয় ।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৪,/সকাল ১১:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit