বাদল আহাম্মদ খান ,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সরকারি অনুষ্ঠানে নিজের জন্য ভোট প্রার্থণা করেছেন এক প্রার্থী, যা নির্বাচনী আচরণবিধির সুস্পষ্ট লঙ্ঘন। উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের জয়পুর গ্রামে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে ভোট চান ভাইস চেয়ারম্যান প্রার্থী ও উপজেলা ছাত্রলীগের সভাপতি মো. শাহাব উদ্দিন বেগ শাপলু।
গত বুধবার ভোট চাওয়ার এ ঘটনা ঘটে। শুক্রবার প্রতিবেদকের কাছে ওই অনুষ্ঠানের একটি ছবি আসে। পরে খোঁজ নিয়ে বিষয়টি সম্পর্কে নিশ্চিত হওয়া যায়।
জানা গেছে, জয়পুর গ্রামে মাঠ দিবসের আয়োজন করে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। এতে স্থানীয় কৃষকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান চলাকালে সেখানে দলবল নিয়ে ঢুকে পড়েন শাহাব উদ্দিন বেগ। এক পর্যায়ে তিনি উপস্থিতিদের উপস্থিতিদের উদ্দ্যেশ্যে বক্তব্য রাখতে গিয়ে ভোট প্রার্থণা করেন।এ বিষয়ে মনিয়ন্দ এলাকার দায়িত্বপ্রাপ্ত উপ-সহকারি কৃষি কর্মকর্তা মো. কাউছার বলেন, ‘ কিছু বুঝে উঠার আগেই তারা দলবল নিয়ে অনুষ্ঠানে প্রবেশ। এরপর কিছু বলে চলে যান। আমরা বাধাও দিয়েছি। কৃষকরাও বলাবলি করেছে তারা কাজটা ভালো করেনি।’
কিউএনবি/অনিমা/১১ মে ২০২৪,/সকাল ১১:২৬