রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৬:৩৪ অপরাহ্ন
শিরোনাম

সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে ভাষা সৈনিকের ছেলের মৃত্যু

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি
  • Update Time : শনিবার, ১১ মে, ২০২৪
  • ১০৮ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি : লালমনিরহাটের মহেন্দ্রনগর ইউনিয়নে সেচ পাম্পে বিদ্যুৎ স্পৃষ্ট হয়ে আজিজার রহমান বাবলু (৬০) নামে এক কৃষকের মৃত্যু হয়েছে।শুক্রবার (১০ মে) সন্ধ্যায় সদর উপজেলার মহেন্দ্রনগর ইউনিয়নের নওদাবাস গ্রামে এ দুর্ঘটনা ঘটে।নিহত আজিজার রহমান বাবলু ভাষা সৈনিক মৃত জহির উদ্দিন আহমেদ ভাষানীর বড় ছেলে।

মহেন্দ্রনগর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ শাহাবুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শুক্রবার বিকেলে মৃত আজিজার রহমান জমিতে পানি দেয়ার উদ্দেশ্যে সেচ ঘরে যান। সন্ধ্যা ৬ টার দিকে সেচ ঘর থেকে ধোঁয়া বাহির হওয়া দেখেন পাশের জমির লোকজন। এরপর ঘটনাস্থল থেকে তারা  আজিজারকে মুমুর্ষ অবস্থায় উদ্ধার করে লালমনিরহাট সদর হাসপাতালের নিয়ে গেলে জরুরী বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কিউএনবি/অনিমা/১১ মে ২০২৪,/সকাল ৯:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit