শনিবার, ১৬ মে ২০২৬, ০১:২৬ অপরাহ্ন
শিরোনাম
একজন কন্যার বিদায় — আর্শদীপকে আইপিএল থেকে নিষিদ্ধের দাবি, কিন্তু কেন শরীয়তপুরে সরকারি গাড়ি ব্যবহার করা হচ্ছে ব্যাক্তিগত ও পারিবারিক কাজে ফেনীতে যুবদলে বিতর্কের ঝড়, অস্বস্তিতে বিএনপি ভারতে মুসলিম নির্যাতনের প্রতিবাদে মাটিরাঙ্গায় ইমাম ও ওলামা ফাউন্ডেশনের বিক্ষোভ সমাবেশ। আম গাছ থেকে পড়ে বৃদ্ধার মৃত্যু রাঙামাটিতে প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে কিশোর আটক আগামী ২০ মে গুইমারায়  প্রধানমন্ত্রীর নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন ওয়াদুদ ভূইয়া এমপি। চুরির মামলার আসামির মৃত্যু কারাগারে নওগাঁর মান্দায় অনলাইন জুয়ার আসরে অভিযান, ১৫ জন গ্রেপ্তার

রাঙামাটিতে পরিবহণ শ্রমিক ইউনিয়নের কোন্দল চরমে; সংঘর্ষের আশঙ্কা !

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ১৫২ Time View

আলমগীর মানিক,রাঙামাটি : রাঙামাটিতে ট্রাক চালক শ্রমিকদের বিবদমান দু’টি সংগঠনের নেতাদের আধিপত্য বিস্তার নিয়ে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়েছে। যেকোনো সময় শ্রমিক নেতাদের কর্মী-সমর্থকদের মাঝে ঘটতে পারে অপ্রীতিকর ঘটনা। পরপর দু’দিনে পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে আন্দোলনে নামার হুমকি দেওয়া হয়েছে।বৃহস্পতিবার একপক্ষের সংবাদ সম্মেলনে অপর পক্ষের বিরুদ্ধে মিথ্যা মামলা ও মারধরের অভিযোগ করার পর শুক্রবার বিকেলে শ্রমিক ইউনিয়নের অপর পক্ষ রাঙামাটি প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে দাবি আদায় না হলে শ্রমিকদের নিয়ে রাজপথে আন্দোলনে নামার হুমকি দিয়েছে। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য রাখেন, রাঙামাটি জেলা ট্রাক-মিনি ট্রাক পিকআপ শ্রমিক ইউনিয়নের সভাপতি এটিএম হাসমত উল্লাহ।

এসময় তিনি বলেন, রাঙামাটি পৌর ট্রাক টার্মিনালে স্বঘোষিত নামধারী নেতা মোঃ রুহুল আমিন বাহিনীর সন্ত্রাস, চাঁদাবাজি ও জোর-জুলুম করে শ্রমিক নেতাকর্মীদের জিম্মি করে রেখেছে রুহুল আমিন বাহিনী। হাসমত বলেন, সম্প্রতি রুহুল আমিন রাঙামাটি সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ শহীদুজ্জামান মহসিন রোমানকে জড়িয়ে যে মিথ্যাচার করেছে তা সম্পূর্ণ মিথ্যা। মূলত একজন জনপ্রতিনিধি’র প্রত্যক্ষ ইন্ধনে উপজেলা চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যাচার করে একটি অস্থিশীল পরিস্থিতির সৃষ্টি করছে রুহুল আমিন।

সংবাদ সম্মেলনে শ্রমিক নেতারা বলেন, আমাদের নেতাকর্মীরা মার খাচ্ছে। এই নির্যাতন থেকে আমরা পরিত্রাণ পেতে চাই। আমরা বৈধভাবে নির্বাচিত হওয়ার পরও আমরা দায়িত্ব পালন করতে পারি নাই। তার কারন হলো রুহুল আমিন বাহিনীর হাতে পরিবহন সেক্টর জিম্মি হয়ে আছে।সংবাদ সম্মেলনে উপস্থিত শ্রমিক নেতা ও সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, আমরা শ্রমিকদের কোন কার্যক্রম বা গরিব অসহায় চালকদের সাহায্য সহযোগিতা করতে পারছিনা। সদস্যদের চাঁদা আদায় করতে দিচ্ছে না রুহুল আমিন। আমাদের পিঠ দেওয়ালে ঠেকে গেছে। এখন আমরা রাজপথে নেমে প্রতিবাদ করা ছাড়া আর কোন উপায় থাকবে না।

 এসময় শ্রমিক ইউনিয়নের নেতা এটিএম হাসমত উল্লাহ, সাধারণ সম্পাদক মোঃ সিরাজুল ইসলাম, কোষাধ্যক্ষ মোঃ সোলাইমান, সিনিয়র সদস্য আজিজুল হক ও শ্রমিক সদস্য মানিকুল ইসলাম মানিকসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।এদিকে, বৃহস্পতিবার দুপুরে রাঙামাটি ট্রাক টার্মিনালে সংবাদ সম্মেলন করেছে রুহুল আমিনের নেতৃত্বাধীন রাঙামাটি ট্রাক-মিনি ট্রাক শ্রমিক ইউনিয়নসহ ৬টি সংগঠনের নেতৃবৃন্দ। সংবাদ সম্মেলনে রুহুল আমিন তার বিরুদ্ধে আনীত মিথ্যা মন্তন্য করে বলেন, আমাকে ষড়যন্ত্র করে মেরে আহত করার পাশাপাশি মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। আমার বিরুদ্ধে সম্পূর্ন মিথ্যা বানোয়াট অভিযোগ করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে।

কিউএনবি/অনিমা/১০ মে ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit