বুধবার, ১১ মার্চ ২০২৬, ১২:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম
ডোমসারে বিএনপি নেতার হুকুমে জমি দখলের অভিযোগ প্রধানমন্ত্রী হতদরিদ্র মানুষের সেবার জন্যই ফ্যামিলি কার্ড বিতরণ করছেন- বান্দরবান লামায় পার্বত্যমন্ত্রী দীপেন দেওয়ান । আটোয়ারীতে একাধিক উন্নয়ন কাজের উদ্বোধন করলেন- এমপি ব্যারিষ্টার মুহাম্মদ নওশাদ জমির ভূরুঙ্গামারীতে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত ‘ঘরের মাঠে বাংলাদেশ সেরা, আমরাও প্রস্তুত’ আটোয়ারীতে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিত মুছাপুর রেগুলেটর না থাকায় এখন নদী ভাঙন রোধ করা যাচ্ছেনা: বন ও পরিবেশ মন্ত্রী ইরান যুদ্ধবিরতির দিকে যাচ্ছে না: গালিবাফ ব্রাজিলে ফুটবল ম্যাচে ‘কুংফু’, রেফারি দেখালেন ২৩ লাল কার্ড ‘মোজাইক ডিফেন্স’ কী? সাদ্দামের পরিণতি দেখে কেন এই কৌশল নেয় ইরান

ফরিদপুরে কালবৈশাখীর তাণ্ডবে শতাধিক ঘরবাড়ি বিধ্বস্ত

Reporter Name
  • Update Time : শুক্রবার, ১০ মে, ২০২৪
  • ৭৭ Time View

ডেস্ক নিউজ : ফরিদপুরের বোয়ালমারী ও আলফাডাঙ্গা উপজেলায় কালবৈশাখীর তাণ্ডবে কয়েকটি গ্রামের প্রায় শতাধিক ঘরবাড়ি, দোকানপাট ও কয়েকশ গাছপালা বিধ্বস্ত হয়েছে। কয়েকটি এলাকায় রাস্তায় গাছপালা পড়ে যান চলাচলও ব্যাহত হয়। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা গাছপালা সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছেন। বৃহস্পতিবার বিকাল সোয়া ৫টার দিকে কালবৈশাখীর এ তাণ্ডবের ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা বলেন, বাড়ি থেকে বাজারের দিকে জরুরি ওষুধ কিনতে যাচ্ছিলাম। হঠাৎ করে বাতাস শুরু হয়। মুহূর্তের মধ্যেই বাতাসের গতিবেগ বেড়ে যায়। প্রায় ১৫ মিনিটের ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে ৫ শতাধিক বিভিন্ন প্রজাতির গাছপালা। ভেঙে গেছে ঝড়ে অনেক ঘরবাড়িও।

আলফাডাঙ্গা ফায়ার সার্ভিস স্টেশনের টিম লিডার ওবায়দুর রহমান জানান, কালবৈশাখীতে বোয়ালমারীর সহস্রাইল বাজার থেকে আলফাডাঙ্গা সড়কে বড় কয়েকটি গাছ ভেঙে পড়ে যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে আমরা গাছপালা অপসরণ করেছি। ওই এলাকার যান চলাচল স্বাভাবিক রয়েছে। অনেক জায়গায় ঘরবাড়ি ভেঙে গেছে। 

উপজেলার রুপাপাত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মিজানুর রহমান বলেন, রুপাপাত ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামে কালবৈশাখীর আঘাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। ঝড়ের পর বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল। ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতির ডেপুটি জেনারেল ম্যানেজার মোর্শেদুর রহিম জানান, ঝড়ে অনেক ক্ষতি হয়েছে। আমাদের মেইন লাইন কানাইপুরে ক্ষতির কারণে বিদ্যুৎ সংযোগ অনেক জায়গায় দেওয়া সম্ভব হচ্ছে না। তা ছাড়া বোয়ালমারীর জয়পাশা ও ময়েনদিয়া এলাকায় বিদ্যুতের পিলারও পড়ে গেছে। আলফাডাঙ্গারও কয়েকটি জায়গায় বেশ ক্ষতি হয়েছে। বিদ্যুতের কর্মীরা মাঠে কাজ করছে।

জেলা প্রশাসক (ডিসি) মো. কামরুল আহসান তালুকদার বলেন, ঘূর্ণিঝড়ে ক্ষয়ক্ষতির প্রকৃত তথ্য পাইনি। আমরা প্রকৃত তথ্য সংগ্রহে কাজ করছি। ক্ষতিগ্রস্ত সবাইকে জেলা প্রশাসনের পক্ষ থেকে সহযোগিতা করা হবে।

 

 

কিউএনবি/আয়শা/১০ মে ২০২৪,/বিকাল ৪:৪২

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit