বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০২:৩১ পূর্বাহ্ন
শিরোনাম
মধ্যপ্রাচ্যে আরও বিস্তৃত হচ্ছে যুদ্ধ? বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গা ফেরত নিতে চেয়েছে মিয়ানমার: আনোয়ার ইব্রাহিম বিশ্বের সবচেয়ে উঁচু টাওয়ার বানাচ্ছে সৌদি আরব, ছাড়িয়ে যাবে বুর্জ খলিফা টেলিগ্রাম প্রতিষ্ঠাতা পাভেল দুরভের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা পিএসসির ৮ ক্যাটাগরির ৩১ জুলাইয়ের নিয়োগ পরীক্ষা স্থগিত অধিভুক্ত শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কারিগরি বোর্ডের জরুরি নির্দেশনা ভূমিকম্প মোকাবিলায় প্রস্তুত করা হচ্ছে ১ লাখ স্বেচ্ছাসেবী শাপলা চত্বর হত্যা মামলায় গ্রেফতার লতিফ সিদ্দিকী ওয়ানডেতে নেতৃত্ব হারালেন মিরাজ, নতুন অধিনায়ক লিটন দেশের বিভিন্ন স্থানে টানা ৫ দিন ভারি বর্ষণ হতে পারে

মাটিরাঙ্গায় প্রান্তিক  কৃষকদের পেনশন স্কিম বিষয়ে অবহিতকরণ সভা ও স্পট রেজিষ্ট্রেশন। 

জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি । 
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৫ Time View
জসীম উদ্দিন জয়নাল,পার্বত্যাঞ্চল প্রতিনিধি : প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গীকার বাস্তবায়নে খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার গোমতি ইউনিয়নে সর্বজনীন পেনশন স্কিম বিষয়ে প্রান্তিক পর্যায়ের কৃষি কৃষকদের অবহিতকরণ সভা অনুষ্ঠিত।

বৃহস্পতিবার (৯ মে) দুপুরের দিকে মাটিরাঙ্গা উপজেলা প্রশাসনের আয়োজনে গোমতি ইউনিয়নে সার্বজনীন পেনশন স্কিম বিষয়ে  প্রান্তিক  কৃষকদের অবহিতকরণ সভা ও স্পট রেজিষ্ট্রেশন কার্যত্রুমে সভাপতিত্ব করেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চত্রুবর্তী।

এসময় মাটিরাঙ্গার সহকারী কমিশনার (ভূমি) মো. মিজানুর রহমান,মাটিরাঙ্গা উপজেলা কৃষি অফিসার মো.সবুজ আলী, উপ-সহকারি কৃষি অফিসার মো.আমির হোসেন সহ প্রান্তিক কৃষকরা উপস্থিত ছিলেন। মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী বলেন, সরকারি চাকরিজীবীদের পাশাপাশি সকল শ্রেণির মানুষ ও প্রান্তিক কৃষকের  সুরক্ষায় সার্বজনীন পেনশন স্কিম চালু করেছে সরকার।

১৮ বছর থেকে ৫০ বছর বয়সী ব্যক্তিরা এ খাতে এক হাজার টাকা থেকে শুরু করে পাঁচ হাজার টাকা পর্যন্ত বিনিয়োগ করতে পারবেন। গোমতি ইউনিয়নের প্রান্তিক কৃষকরা সার্বজনীন পেনশন স্কিম স্পট রেজিস্ট্রেশন করেন।এ সময় তাদের হাতে পেনশন স্কিমের রেজিস্ট্রেশন ডকুমেন্ট তুলে দেন  মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ডেজী চক্রবর্তী।

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/রাত ৮:৪০

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit