বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৪:২৭ অপরাহ্ন
শিরোনাম
আশুলিয়ায় আলোচিত শিশু তাসিন হত্যার রহস্য উদঘাটন; ব্যক্তিগত আক্রোশ থেকে হত্যাকান্ড  ড্রেজার মেশিন দিয়ে অবৈধ বালু উত্তোলন, নিরব প্রশাসন॥ আজ ২৬ আগস্ট ফুলবাড়ী ট্র্যাজেডি দিবস। মহাকাশে সূর্যের যাত্রার প্রভাবেই কি পৃথিবীতে এসেছিল বরফযুগ? বড়গ্রাম ও দাইনুর সীমান্তে বিজিবি চোরাচালান অভিযান চালিয়ে ৬ লক্ষ টাকার মাদক আটক॥ ইসরায়েলি ক্লাবকে হারিয়ে ইতিহাস গড়ল সাবাহ গ্রেফতার বিদিশার বিরুদ্ধে যে অভিযোগ বিয়ের দরজায় তিনবার কড়া নেড়েও কেন ফিরে এসেছেন সুস্মিতা সেন? ৫০ মিনিটের বেশি সময় গোলপোস্ট সামলিয়ে ম্যাচ বাঁচালেন ডিফেন্ডার মাত্র ছয় মাসে দীর্ঘদিনের সব সমস্যা সমাধান সম্ভব নয়: চিফ হুইপ

বাংলাদেশকে ১৫৭ রানের লক্ষ্য দিয়েছে ভারত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৭ Time View

স্পোর্টস ডেস্ক : সিরিজ খোয়ালেও অন্তত একটি জয় নিয়ে শেষ করতে চায় বাংলাদেশ নারী দল। যদিও সেজন্য তাদের সামনে কঠিন লক্ষ্যই দাঁড় করিয়েছে ভারত।

জিততে হলে ১৫৭ রান করতে হবে টাইগ্রেসদের। ভারতকে চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন স্মৃতি মান্ধানা, দয়লান হেমলতা, হারমানপ্রিত কৌর ও রিচা ঘোষ। ২৫ রানে ওপেনিং জুটি ভাঙার পর দ্বিতীয় ও তৃতীয় উইকেট জুটিই মূলত ভারতকে এগিয়ে দেয়। সুলতানা খাতুনের বলে ফারিহা তৃষ্ণার হাতে ক্যাচ দিয়ে ১৪ রানে আউট হন শেফালি ভার্মা।

এরপর দ্বিতীয় উইকেটে মান্ধানা ও হেমলতার জুটি থেকে ভারত পায় ৩৭ রান। নাহিদা আক্তারের বলে ৩৩ রান করে আউট হন মান্ধানা। অধিনায়ক হারমানপ্রিতকে নিয়ে তৃতীয় উইকেটে ইনিংসের সবচেয়ে বড় ৬০ রানের জুটি গড়েন হেমালতা। ৩০ রানে হারমানপ্রিতকে থামান নাহিদা। খানিক পর রাবেয়া খানের বলে ৩৭ রান করে ফেরেন হেমলতাও।

তবে শেষদিকে রিচা ঘোষের ১৭ বলে ৩ চার ও এক ছক্কায় ২৮ রানের ইনিংসে ভারতের স্কোর দেড় শ ছাড়িয়ে যায়। সফরকারীদের কেবল পাঁচটি উইকেটই নিতে পারে বাংলাদেশ। দুটি করে উইকেট নিয়েছেন রাবেয়া খান ও নাহিদা আক্তার।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit