বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৭:০৮ অপরাহ্ন
শিরোনাম
বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচলে অস্থায়ী চুক্তির পথে ইরান-ওমান পুরো প্রজন্মকে ভয় দেখিয়ে স্তব্ধ করার অপচেষ্টা চলছে: মমতা গ্রাম-শহরে শতভাগ টিকাদান নিশ্চিত করতে হবে: স্বাস্থ্যমন্ত্রী ‘অপারেশন ক্লিন হার্ট’ করা হবে কিনা, যা জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ জাতীয় সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর ককরোচ পার্টির দুই নেতাকে ৫ দিনের জেল, মোদিকে আবারও ‘কাপুরুষ’ আখ্যা দিপকের ছাত্রলীগের পদের জন্য প্রতিদিন সাদ্দাম-ইনানের পা চাটত সারজিস: রাশেদ ইসরাইলে শিক্ষাসফরে বিস্ফোরণ, হতাহত ২৫

নওগাঁয় উপজেলা নির্বাচনে বিজয়ী প্রার্থীরা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৮৫ Time View

তানভীর চৌধুরী, নওগাঁ প্রতিনিধি : ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে নওগাঁর তিন উপজেলাতেই বর্তমান চেয়ারম্যানরা পুনরায় নির্বাচিত হয়েছেন। গতকাল বুধবার (৮ মে) সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ করা হয়। ভোট গণনা শেষে রাতে উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং কর্মকর্তারা পৃথকভাবে বেসরকারি এ ফলাফল ঘোষণা করেন।

পত্নীতলা (নওগাঁ) – উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব আব্দুল গাফ্ফার (মোটর সাইকেল) প্রতীকে ৬২ হাজার ৭৮৮ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব আব্দুল খালেক চৌধুরী (ঘোড়া প্রতীকে) পেয়েছেন ৫০ হাজার ৮৫৬ ভোট।

বদলগাছি (নওগাঁ) – উপজেলা আওয়ামী লীগের সাবেক অর্থ সম্পাদক শামসুল আলম খান (কৈ মাছ) প্রতীকে ২১ হাজার ৯২ ভোট পেয়ে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু (কাপ-পিরিচ) প্রতীকে পেয়েছেন ১৫ হাজার ২৬৭ ভোট।

ধামইরহাট (নওগাঁ) – উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আজাহার আলী মণ্ডল (আনারস) প্রতীকে ৪৬ হাজার ৮৫৫ ভোট পেয়ে চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী (ঘোড়া) প্রতীকের প্রার্থী সাবেক আওয়ামী লীগ নেতা ওসমান আলী পেয়েছেন ১২ হাজার ৭৬২ ভোট।

 

 

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/বিকাল ৩:৪৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit