বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম
৪৮ ঘণ্টা বন্ধ থাকবে সোনালী ব্যাংকের সব সেবা বেনাপোলে প্রকৌশলীকে হাতুড়ি দিয়ে মারধর, মামলা দায়ের ‘যুক্তরাষ্ট্র থেকে আমদানি বাড়িয়েছি, এখন বাড়তি সহায়তা পাওয়া উচিত’ ফুটপাতে মারধরের ভিডিও ভাইরাল: সেই যুবক আটক, পুলিশ প্রত্যাহার উপজেলা পর্যায়েও বিস্তৃত হবে সাইবার ইউনিটের কার্যক্রম: স্বরাষ্ট্রমন্ত্রী ত্রয়োদশ সংসদের চতুর্থ অধিবেশন বসছে ৯ নভেম্বর মন্ত্রীর হুঁশিয়ারি, এলপিজি ব্যবসায়ীদের ধর্মঘট প্রত্যাহার হিন্দু, বৌদ্ধ, খ্রিষ্টানসহ ক্ষুদ্র নৃগোষ্ঠীর অধিকার নিশ্চিতে জাতীয় কমিটি গঠনের পরামর্শ রাষ্ট্রপতির বলিউডে অভিষেক ঘটতে যাচ্ছে দক্ষিণী অভিনেত্রী কৃতি শেঠির দেশ গঠনে আপনাদের মতো মানুষের অনেক প্রয়োজন

‘কোনো ছাড় নয়’, যুদ্ধবিরতি নিয়ে ইসরাইলকে হামাসের হুঁশিয়ারি

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ৯৮ Time View

আন্তর্জাতিক ডেস্ক : যুদ্ধবিরতি নিয়ে মিশরের কায়রোতে চলমান আলোচনার মধ্যেই এ হুঁশিয়ারি দিয়েছে হামাস। খবর রয়টার্সের। কাতারে হামাসের রাজনৈতিক কার্যালয়ের সদস্য ইজ্জাত এল- রেশিক বুধবার (৮ মে) এক বিবৃতিতে বলেছেন, তারা গত সোমবার যে যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছেন, এর বাইরে যাবেন না।

রেশিক বলেন, ‘ইসরাইল যুদ্ধবিরতির চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে আন্তরিক নয় এবং তারা রাফায় আগ্রাসন চালানো ও সীমান্ত ক্রসিং দখলের ঘটনা আড়াল করার মাধ্যম হিসেবে সমঝোতাকে ব্যবহার করছে।’ এদিকে হামাসের এমন বক্তব্য নিয়ে ইসরাইল তাৎক্ষণিক কোনো মন্তব্য করেনি। গত সোমবার দেশটি ঘোষণা করে, হামাসের গ্রহণ করা তিন দফার ওই যুদ্ধবিরতি প্রস্তাব মানা সম্ভব নয়; কেননা এটির শর্তগুলো খুব দুর্বল এবং তা কার্যকর করার মতো নয়।
 
হামাস যে চুক্তিতে রাজি হয়েছে তাতে বলা হয়েছে- প্রথম ধাপে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের গাজায় তাদের নিজ আবাসস্থলে ফিরিয়ে আনা হবে। বিভিন্ন ত্রাণসামগ্রীর সরবরাহ স্বাভাবিক করা হবে। এছাড়া হামাসের হাতে জিম্মি থাকা প্রত্যেক নারীকে মুক্তির বিনিময়ে ৫০ জন ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেবে ইসরাইল।

আর দ্বিতীয় ধাপে পুরুষ জিম্মিদের মুক্তি দেবে হামাস। বিনিময়ে আরও ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেয়া হবে। তবে তাদের সংখ্যা এখনো ঠিক করা হয়নি। অপরদিকে, তৃতীয় ধাপের মধ্যে থাকবে তিন থেকে পাঁচ বছরের জন্য গাজা পুনর্গঠন পরিকল্পনা বাস্তাবায়ন শুরু করা।

 

 

কিউএনবি/আয়শা/০৯ মে ২০২৪,/দুপুর ২:২৩

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit