বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২:৩২ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

কেশবপুরে মফিজুর রহমান মফিজ উপজেলা চেয়ারম্যান,আব্দুল্লাহ আল মামুন ও রাবেয়া খাতুন ভাইস চেয়ারম্যান নির্বাচিত

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৮ Time View

এস আর সাঈদ, কেশবপুর (যশোর): যশোরের কেশবপুরে ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপে ৮মে অনুষ্ঠিত হয়েছে। নির্বাচনে চেয়ারম্যান পদে ৭ জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে ৫ জন ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ২ জন প্রার্থী প্রতিদ্বন্দিতা করছেন। ৮মে সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিরতিহীন ভাবে ৯৫টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।নির্বাচনে কেশবপুর উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ঘোড়া প্রতীকে ১৮৪৬৬ ভোট পেয়ে উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দি উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক নাসিমা আকতার সাদেক শালিক প্রতীকে ১৪০১৬ ভোট পেয়েছেন। এছাড়াও আব্দুল্লাহ নুর আল আহসান দোয়াত কলম প্রতীকে ১৩৯২৯ ভোট, কাজী মুজাহীদুল ইসলাম হেলিকপ্টার প্রতীকে ১০৯৪৮ ভোট, ওবায়দুর রহমান জোড়া ফুল প্রতীকে ২১১৫ ভোট, এস এম মাহাবুর রহমান মোটরসাইকেল প্রতীকে ১৭৬৩ ভোট এবং ইমদাদুল হক আনারস প্রতীকে ৬৯৫ ভোট পেয়েছেন।এদিকে আব্দুল্লাহ আল মামুন তালা প্রতীকে ৩২৪৩৪ ভোট পেয়ে ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দি পলাশ কুমার মল্লিক উড়োজাহাজ প্রতীকে ১৩৪৯১ ভোট পেয়েছেন। এছাড়াও আব্দুল লতিফ রানা মাইক প্রতীকে ৬৪৪৩ ভোট, সুমন সাহা চশমা প্রতীকে ৬১৯০ ভোট এবং মনিরুল ইসলাম টিউবওয়েল প্রতীকে ৩১০৭ ভোট পেয়েছেন।

অপরদিকে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি রাবেয়া খাতুন ফুটবল প্রতীকে ৩৭৩০৭ ভোট পেয়ে মহিলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। তাঁর একমাত্র প্রতিদ্বন্দি মনিরা খানম কলস প্রতীকে ২৪১৫৭ ভোট পেয়েছেন।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১২:০৪

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit