বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম
মাঠে গড়াচ্ছে আফগান প্রিমিয়ার লিগ আটোয়ারীতে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী(সা:) উপলক্ষে আনন্দ মিছিল ‎’‎’লালমনিরহাটে শিক্ষক আরিফুল হত্যা’ আইনশৃঙ্খলা নষ্টকারীদের কোনো ছাড় দেওয়া হবে না——ত্রাণমন্ত্রী ‘শেখ হাসিনার কবর এ দেশের মাটিতে হবে না’ রাঙামাটিতে সারজিস আলম নোয়াখালীতে ডেঙ্গুতে যুবকের মৃত্যু মাটিরাঙ্গা জোনের উদ্যোগে  বিনামূল্যে চিকিৎসা সেবা ও শিক্ষার্থীদের। মাঝে শিক্ষা সামগ্রী বিতরন।  মাটিরাঙ্গায় ওয়ার্ড পর্যায়ে মাদকবিরোধী র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত। মাটিরাঙ্গায় নবাগত জেলা পরিষদ চেয়ারম্যান ম্রাসাথোয়াই মারমা কে বিএনপির ফুলেল শুভেচ্ছা। ভূরুঙ্গামারীতে ঈদে মিলাদুন্নবীর সরকারি ছুটিতেও শিক্ষা প্রতিষ্ঠান খোলা, চলছে পাঠদান ও পরীক্ষা নেত্রকোণায় আওয়ামী লীগের ৬ নেতাকর্মী গ্রেপ্তার

ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে বিজয়ী হলেন যারা

Reporter Name
  • Update Time : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪
  • ১০৬ Time View

আলি হায়দার রুমান,ভোলাহাট (চাঁপাইনবাবগঞ্জ) প্রতিনিধি : ৬ষ্ঠ ধাপে অনুষ্ঠিত ৮মে উপজেলা পরিষদ নির্বাচন তেমন কোন অপ্রীতিকর ঘটনা ছাড়াই শান্তিপূর্ণ পরিবেশে চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। উপজেলার মোট ৩৮টি ভোট কেন্দ্রের ২৪৪টি ভোট কক্ষে ভোট গ্রহণ চলে। বিপুল সংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নির্বাচনী মাঠে অবস্থান করে। ভোলাহাট উপজেলায় মোট ভোটার সংখ্যা ৮৬হাজার ২২৯জন। এর মধ্যে পুরুষ ভোটার ৪২ হাজার ৫১৭ মহিলা ৪৩হাজার ৭১২জন।

চেয়ারম্যান পদে মোট প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬৪ জন তার মধ্যে বৈধ ভোট প্রদান করেছে ৩৫ হাজার ৮’শ ৫৪ জন। প্রদত্ত ভোটে চিংড়ি মাছ প্রতীকের বিএনপির বহিস্কৃত উপজেলা সহ-সভাপতি মোঃ আনারুল ইসলাম ১৩ হাজার ৮৪ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামীলীগের সহ-সভাপতি কাপ পিরিচ প্রতীকের মোঃ আব্দুল খালেক পেয়েছেন ১০ হাজার ৬’শ ৬৬ ভোট।

ভাইস চেয়ারম্যান মোট প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬৪ জন। তার মধ্যে বৈধ ভোট প্রদান করেছে ৩৫ হাজার ৪’শ ২১ জন। ভাইস চেয়ারম্যান পদে বহিস্কৃত বিএনপি নেতা মোঃ কামাল উদ্দিন চশমা প্রতীকে ১৫ হাজার ৭’শ ৮৫ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক কায়সার আহমেদ তালা প্রতীকে পেয়েছেন ১১ হাজার ৫’শ ৮৯ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান পদে মোট প্রাপ্ত ভোট ৩৭ হাজার ৬৪ জন। তার মধ্যে বৈধ ভোট প্রদান করেন ৩৫ হাজার ২’শ ২৭ জন। মহিলা ভাইস-চেয়ারম্যান হিসেবে উপজেলা মহিলা যুলীগের সাধারণ সম্পাদক মোসাঃ শাহাজাদী বিশ্বাস ২১ হাজার ৫’শ ৮৩ ভোট পেয়ে বেসরকারি ভাবে বিজয়ী হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপির বহিস্কৃত নেত্রী মোসাঃ রেশমাতুল আরশ পেয়েছেন ১৩ হাজার ৬’শ ৪৪ ভোট।শান্তিপূর্ণ সুষ্ঠ ভোট গ্রহণ সম্পন্ন হলেও ভোটার উপস্থিতি ছিল কম। এদিকে পাঁচটিকরি আলিম মাদ্রাসা ভোট কেন্দ্রে সকাল সাড়ে ৯টার দিকে কাপ পিরিচ ও চিংড়ি প্রতীকের কর্মীদের মধ্যে সংঘর্ষ হলে চিংড়ি প্রতীকের আজম আলী নামের এক কর্মী আহত হয়। এ ঘটনায় চিংড়ি মাছ প্রতীকের এক কর্মী তোতাকে গ্রেফতার করে পুলিশ। তাৎক্ষণিকভাবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ভোলাহাট থানার ওসি সুমন কুমার বলেন, নির্বাচনী এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফলে আইনশৃঙ্খলা পরিস্থিতি ছিল স্বাভাবিক। যার কারণে ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়।উপজেলা নির্বাচন অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোঃ শাহাজাহান মানিক বললেন, কোন প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই ভোট গ্রহণ সুষ্ঠ সুন্দর ও শান্ত্্্্্্পূির্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।

কিউএনবি/অনিমা/০৯ মে ২০২৪,/দুপুর ১২:১৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit