রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন
শিরোনাম
আটোয়ারীতে শিক্ষক সংকটে সরকারি প্রাথমিক বিদ্যালয়, ব্যাহত হচ্ছে পাঠদান ‎তিস্তা ব্যারেজ পরিদর্শন করলেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন ৬ মাসে সাভার আশুলিয়ায় উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে-এমপি সালাউদ্দিন বাবু মৌসুম শুরুতে প্রতিপক্ষকে ৫-১ গোলে উড়িয়ে দিল বায়ার্ন মিউনিখ নেপালে বিড়ালের ডাক ভেবে ধ্বংসস্তূপ সরাতেই মিলল ৫ বছরের শিশু ২৯ দিনে রেমিট্যান্স এলো ২৬৬ কোটি ৯০ লাখ ডলার ফিফার সংস্কারে নেদারল্যান্ডসের বৈশ্বিক সম্মেলনের প্রস্তাব অভিনেতা না হলে যে পেশায় যেতে চেয়েছিলেন অমিতাভ কেরুংয়ে আটকা ১ হাজার নেপালি, বিকল্প পথে দেশে ফেরানোর উদ্যোগ শিক্ষার্থীদের ভিসাপ্রক্রিয়া সহজ করতে মন্ত্রিপরিষদে বিশেষ কমিটি

লালমনিরহাটে রেলপথ সংস্কার কাজে অনিয়ম,অনুসন্ধানে দুদকের অভিযান

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ১০২ Time View

জিন্নাতুল ইসলাম জিন্না,লালমনিরহাট প্রতিনিধি  : রেলপথ সংস্কার কাজের অনিয়ম অনুসন্ধানে দুর্নীতি দমন কমিশন দুদকের একটি টিম অভিযান চালিয়েছে লালমনিরহাট রেল বিভাগে।
বুধবার (৮ মে) দুপুরে দুর্নীতি দমন কমিশনের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হকের নেতৃত্বে ছয় সদস্যের একটি টিম রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় কার্যালয়ে অভিযান চালায়।দুদক সূত্র জানায়, কুড়িগ্রাম জেলার উলিপুর থেকে চিলমারী পর্যন্ত সাড়ে দশ কিলোমিটার রেলপথ সংস্কার প্রকল্পের কাজে প্রায় ৩৪ কোটি অনিয়মের মাধ্যমে রেলপথ সংলগ্ন জমি থেকে মাটি কেটে রেলপথের দুই ধার সংস্কার করার অভিযোগের প্রেক্ষিতে দুদকের দলটি দুদকের প্রধান কার্যালয়ের নির্দেশে লালমনিরহাটে অভিযানে আসে অভিযানের সময় অভিযোগ সংশ্লিষ্ট রেলপথ মেরামত কাজের অগ্রগতি সরেজমিনে পর্যবেক্ষণ করেন। এছাড়া ঘটনাস্থলে উপস্থিত স্থানীয় লোকজনের সাথে কথা বলে রেলওয়ে কাজের বিষয়ে বক্তব্য গ্রহণ করেন। পরবর্তীতে অভিযোগ সংশ্লিষ্ট কাজের বিষয়ে যাবতীয় নথিপত্র সংগ্রহ করার উদ্দেশ্যে রেলওয়ের লালমনিরহাট বিভাগীয় প্রকৌশলীর দফতরে আসে এবং দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তার বিভাগীয় প্রকৌশলী আহসান হাবীবের সাথে কথা বলে অভিযোগ সংশ্লিষ্ট রেকর্ডপত্র সংগ্রহ করেন।দুদকের কুড়িগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপপরিচালক সিরাজুল হক সাংবাদিকদের বলেন, আমরা সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে কথা বলেছি এবং প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করেছি। পরবর্তীতে রেকর্ডপত্র পর্যালোচনা পূর্বক কমিশন বরাবর বিস্তারিত প্রতিবেদন দাখিল করবো।এসময় দুর্নীতি দমন কমিশনের সহকারী পরিচালক খালিদ মাহমুদ, উপসহকারী পরিচালক মনিরুল ইসলাম এবং উপসহকারী পরিচালক মামুন আলী মন্ডল।

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৪,/সন্ধ্যা ৭:২৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit