মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
শিরোনাম
ঢাকাসহ যেসব অঞ্চলে ঝড় ও বজ্রবৃষ্টির আভাস প্রতিদিন কাঁচা রসুন খেলে যেসব বড় রোগ থেকে মুক্তি পেতে পারেন ভূরুঙ্গামারীতে প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করলেন এমপি আনোয়ারুল ৩ দিনের মধ্যেই নতুন কোচ পাচ্ছেন হামজারা, আলোচনায় আছেন যারা  কোম্পানীগঞ্জে আগ্নেয়াস্ত্র-ইয়াবাসহ আটক ৬ চৌগাছায় বিশ্ব মুক্ত গণমাধ্য দিবস পালন খাগড়াছড়িতে বিএনপি-জামায়াত পাল্টাপাল্টি সংঘর্ষ, আহত ৪। হাকালুকি হাওর পাড়ের কৃষকদের বৈরী আবহাওয়া আর বানের জলের সাথে লড়াই  মে মাসের ১২ কেজি এলপিজির দাম ঘোষণা একটু বৃষ্টিতেই ডুবছে ঝালকাঠির সড়ক, টেন্ডার হলেও কাজ শুরু না করায় বাড়ছে জনদুর্ভোগ

যৌন নিপীড়নের অভিযোগে ঢাবির দুই শিক্ষক কে অব্যাহতি

Reporter Name
  • Update Time : বুধবার, ৮ মে, ২০২৪
  • ৯৫ Time View

জালাল আহমদ, ঢাবি প্রতিনিধি : ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক ড. নাদির জুনাইদ ও ফলিত গণিত বিভাগের শিক্ষক মোহাম্মদ ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি। সত্যতা পাওয়ায় দুটি বিষয়ই বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে অধিকতর তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত দুজনকে সব প্রশাসনিক ও একাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট। মঙ্গলবার (৭ মে) রাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি নির্ধারনী ফোরাম সিন্ডিকেট বৈঠকে তদন্ত কমিটির প্রতিবেদন জমা দেওয়া হয়। তদন্ত প্রতিবেদনে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গিয়েছে বলে উল্লেখ করা হয়। বিষয়টি একাধিক সিন্ডিকেট সদস্য নিশ্চিত করেছেন।সিন্ডিকেট সূত্র জানায়, অধ্যাপক নাদির জুনাইদ ও ফেরদৌসের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নিপীড়নের অভিযোগের তদন্তে গঠিত ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি তদন্ত প্রতিবেদন জমা দিয়েছে। সেখানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে উল্লেখ করা হয়েছে। প্রতিবেদনের ভিত্তিতে বিষয়টি আরও অধিকতর তদন্তের জন্য বিশ্ববিদ্যালয়ের যৌন নিপীড়ন প্রতিরোধ সেলে পাঠানো হয়েছে।

এ তদন্তে শেষ হওয়া পর্যন্ত অধ্যাপক নাদির জুনাইদ ও মোহাম্মদ ফেরদৌসকে সব একাডেমিক ও প্রশাসনিক কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। যৌন নিপীড়ন প্রতিরোধ সেলকে তদন্ত করতে দুই মাস সময় দেওয়া হয়েছে।এদিকে সোমবার সকালে প্রেস ব্রিফিং করে অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে ওঠা অভিযোগের তদন্তের অগ্রগতি জানাতে বিশ্ববিদ্যালয়কে তিন দিনের আল্টিমেটাম দেন ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা। এ সময় তারা অভিযোগ করেন, প্রশাসন অধ্যাপক নাদির জুনাইদকে বাঁচানোর চেষ্টা করছে। অবশ্য এর একদিন পরেই আজ নাদির জুনাইদকে সব ধরনের প্রশাসনিক ও অ্যাকাডেমিক কার্যক্রম থেকে অব্যাহতি দিয়েছে বিশ্ববিদ্যালয় সিন্ডিকেট।উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি ঢাবির গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানি ও মানসিক নির্যাতনের অভিযোগ তোলেন একই বিভাগের এক নারী শিক্ষার্থী। প্রক্টর বরাবর ওই শিক্ষার্থী লিখিত অভিযোগ দেওয়ার পর ১১ জানুয়ারি পর্যন্ত সব ধরনের অ্যাকাডেমিক কার্যক্রম বর্জনের ঘোষণা দিয়ে মানববন্ধন করে বিভাগের সব ব্যাচের শিক্ষার্থীরা।

পরবর্তী সময়ে গত ১২ ফেব্রুয়ারি অধ্যাপক নাদির জুনাইদের অফিসকক্ষ ও ক্লাসরুমে তালা দেন শিক্ষার্থীরা। এ সময় উপাচার্যের বাসভবনের সামনে শিক্ষার্থীরা অবস্থান নিলে অধ্যাপক নাদির জুনাইদকে তিন মাসের বাধ্যতামূলক ছুটি দেয় প্রশাসন। পাশাপাশি তদন্ত কমিটি গঠন করে দুই সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রদানের নির্দেশনা দেওয়া হয়। এর মধ্যেই, গত ২৮ ফেব্রুয়ারি অধ্যাপক নাদির জুনাইদের বিরুদ্ধে যৌন হয়রানির অভিযোগ তোলেন বাংলাদেশ ইউভার্সিটি অব প্রফেশনালসের (বিইউপি) এক সাবেক শিক্ষার্থী। এ বিষয়ে ঢাবি প্রক্টরের কাছে লিখিত অভিযোগ দায়ের করেন তিনি।

 

 

কিউএনবি/অনিমা/০৮ মে ২০২৪,/দুপুর ২:১১

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit