শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
শিরোনাম
বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা শৈশবের স্বপ্ন পূরণ, সিন্ধু পুলিশের বিশেষ দায়িত্বে আফ্রিদি জ্বালানি সংকট নিয়ে প্রধানমন্ত্রীর দুঃখ প্রকাশ সৌদিকে ৫ বিলিয়ন ডলারের আধুনিক অস্ত্র দিচ্ছে যুক্তরাষ্ট্র দুর্গাপুরে শ্রী শ্রী লোকনাথ ব্রহ্মচারীর আবির্ভাব দিবস পালিত পাকিস্তান ক্রিকেটে বড় পরিবর্তন, শঙ্কায় বাবরের অধিনায়কত্ব ফুলবাড়ীর দৌলতপুরে বাড়ীতে ঢুকে লুটপাট ও মারপিট, থানায় অভিযোগ॥ অনিয়ম-দুর্নীতি ও স্বেচ্ছাচারিতার অভিযোগ ফুলবাড়ীর কাজিহাল ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে ১১ সদস্যের অনাস্থা পাহাড়ে সিন্ডিকেট চক্র কর্তৃক উজাড় হচ্ছে বনাঞ্চল; রাঙামাটিতে সাড়ে ৩ হাজার ঘনফুট কাঠ জব্দ নিরাপত্তা জোরদার করণে নওগাঁ শহরে এআই ক্যামেরা

মে দিবসে কতিপয় সন্ত্রাসী কর্তৃক সিলেটের কয়েকটি রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ

Reporter Name
  • Update Time : মঙ্গলবার, ৭ মে, ২০২৪
  • ১০৩ Time View

শহিদ আহমেদ খান সাবের,সিলেট প্রতিনিধি : গত ১লা মে (মে দিবস) শ্রমিক নামধারী কতিপয় সন্ত্রাসী কর্তৃক সিলেট নগরীর কয়েকটি রেস্টুরেন্টে হামলা ও ভাংচুরের ঘটনার প্রতিবাদে অদ্য ০৭ মে ২০২৪ইং, মঙ্গলবার, বিকাল ৪ ঘটিকায় বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি, সিলেট জেলা শাখা ও সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের নেতৃবৃন্দ দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’র নেতৃবৃন্দের সাথে চেম্বার কনফারেন্স হলে এক আলোচনা সভায় মিলিত হন। এতে সভাপতিত্ব করেন সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদ হোসেন।

সভায় রেস্টুরেন্ট মালিক সমিতির নেতৃবৃন্দ বলেন, সিলেট পর্যটন নগরী। ছুটির দিনে অনেক পর্যটক সিলেটে ঘুরতে আসেন। পর্যটকদের সুবিধার জন্য আমরা ছুটির দিনগুলোতে রেস্টুরেন্ট খোলা রাখি। এতে সারাবছর কোন সমস্যা হয়না, কিন্তু মে দিবস আসলে কিছু নামধারী শ্রমিক রেস্টুরেন্ট খোলা রাখলে নানা ধরণের সমস্যার সৃষ্টি করে। এতে পর্যটক ও ব্যবসায়ীগণ খুবই অসুবিধায় পড়েন। রেস্টুরেন্ট মালিকগণ জানান, গত ১লা মে শ্রমিক নামধারী এসব সন্ত্রাসীরা সিলেট শহরের কয়েকটি রেস্টুরেন্টে হামলা, ভাংচুর ও লুটপাট করেছে। যার ফলে ব্যবসায়ীগণ মারাত্মক ক্ষতিগ্রস্থ হয়েছেন। এরকম ঘটনার পুণরাবৃত্তি যাতে আর না ঘটে সে ব্যাপারে রেস্টুরেন্ট মালিকগণ সিলেট চেম্বার ও স্থানীয় প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

সিলেট চেম্বারের ভারপ্রাপ্ত সভাপতি মোঃ এমদাদ হোসেন রেস্টুরেন্ট সমূহে হামলা ও ভাংচুরের ঘটনার তীব্র প্রতিবাদ ও নিন্দা জানিয়ে বলেন, আমরা শ্রমিকদের ন্যায্য সকল দাবী মেনে নিয়ে এবং তাদের সুবিধা অসুবিধার প্রতি লক্ষ্য রেখেই ব্যবসা প্রতিষ্ঠান পরিচালনা করি। তাই কতিপয় উচ্ছৃঙ্খল শ্রমিক কর্তৃক ব্যবসায়ীদের এভাবে ক্ষতিগ্রস্থ করা কখনই কাম্য নয়। বিশেষ করে পর্যটন নগরী হিসেবে সকল ছুটির দিনে সিলেটের রেস্টুরেন্ট সমূহ খোলা রাখা একান্ত প্রয়োজন। তাছাড়া সেবামূলক খাত হিসেবে রেস্টুরেন্ট ব্যবসা অনেকধরণের বিধি-নিষেধের আওতামুক্ত। তিনি এসব সন্ত্রাসী কার্যক্রম বন্ধের ব্যাপারে প্রশাসন, এফবিসিসিআই ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সাথে আলোচনার আশ্বাস প্রদান করেন। তিনি বলেন, ব্যবসায়ীদের যেকোন প্রয়োজনে সিলেট চেম্বার সর্বদা ব্যবসায়ীদের পাশে থাকবে।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিলেট চেম্বারের পরিচালক মোঃ সারোয়ার হোসেন ছেদু, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সভাপতি ও সিলেট চেম্বারের পরিচালক শান্ত দেব, সিলেট চেম্বারের পরিচালক আরিফ হোসেন, বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি, সিলেট জেলা শাখার সভাপতি খালেদ আহমদ, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সহ সভাপতি দেবাশীষ চক্রবর্তী, সাধারণ সম্পাদক সালাউদ্দিন চৌধুরী, সিলেট জেলা রেঁস্তোরা মালিক সমিতির উপদেষ্টা আফজাল আজিজ, দক্ষিণ সুরমা রেঁস্তোরা মালিক সমিতির সভাপতি হাজী আব্দুস সাত্তার, সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের সাংগঠনিক সম্পাদক নাফিস শাম্স তিয়াস, অর্থ সম্পাদক ফুয়াদ মোঃ খায়রুল ইসলাম এবং বাংলাদেশ রেঁস্তোরা মালিক সমিতি, সিলেট জেলা শাখা ও সিলেট জেলা ক্যাটারার্স গ্রুপের নেতৃবৃন্দ।

কিউএনবি/অনিমা/০৭ মে ২০২৪,/রাত ১১:০৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit