রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন

নরসিংদীতে নিজঘর থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার, স্বামী আটক

মোঃ সালাহউদ্দিন আহমেদ,নরসিংদী জেলা প্রতিনিধি ।
  • Update Time : সোমবার, ৬ মে, ২০২৪
  • ১৫৯ Time View

মোঃ সালাহউদ্দিন আহমেদ : নরসিংদীর শিবপুরে নিজঘর থেকে সোনিয়া আক্তার (২৫) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (৬ মে) সকালে উপজেলার বংশিরদিয়া এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয় বলে জানান শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ উদ্দিন। নিহত সোনিয়া আক্তার (২৫) শিবপুরের পুটিয়া ইউনিয়নের কামারগাঁও এলাকার বাদশা সরকারের মেয়ে।

নিহতের স্বজনদের অভিযোগ, স্বামী নিশিদ নির্যাতন করে সোনিয়াকে হত্যা শেষে ফাঁসিতে ঝুলে আত্মহত্যা করেছে বলে প্রতিবেশি ও পরিবারকে খবর দেয়। প্রতিবেশি, স্বজন ও পরে পুলিশ ওই বাড়িতে গিয়ে গিয়ে নিজ ঘরে মরদেহ দেখতে পেলেও ঝুলন্ত অবস্থায় পায়নি। স্বজনরা জানান, স্বামী নিশিদ পরকীয়া প্রেমে আসক্ত। এছাড়া বিদেশে যাবার জন্য সোনিয়ার পরিবারের কাছে ১০ লাখ টাকা দাবি করে আসছিল। এর আগেও সোনিয়ার পরিবার বিয়ের পর তাদের খরচে স্বামী নিশিদকে ঘর করে দেয়াসহ বিদেশে পাঠালেও পরে না বলেই দেশে ফেরত চলে আসেন স্বামী নিশিদ।

বিদেশে যাবার জন্য আবারও টাকা না দেয়ায় সোনিয়াকে নির্যাতনে হত্যা শেষে আত্মহত্যা বলে প্রচারের চেষ্টা করে স্বামী নিশিদ ও তার পরিবার। সোনিয়ার গায়ে আঘাতের চিহ্ন দেখতে পেয়েছেন বলেও জানান পরিবারের সদস্যরা।শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ ফরিদ উদ্দিন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরির সময় শরীরে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। নিহতের পরিবারের অভিযোগের ভিত্তিতে আত্মহত্যা প্ররোচনার মামলা দায়ের করা হবে। অভিযুক্ত স্বামীকে আটক করা হয়েছে। ময়নাতদন্তে হত্যাকাণ্ডের প্রমাণ এলে পরবর্তীতে হত্যা মামলা হিসেবে রুপান্তরিত হবে।

কিউএনবি/আয়শা/০৬ মে ২০২৪,/সন্ধ্যা ৭:৪৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit