মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
যুক্তরাষ্ট্রের পক্ষে সেনা পাঠাবে না যুক্তরাজ্য ইরানের বিদ্যুৎ স্থাপনা-খার্গ দ্বীপ সম্পূর্ণরূপে ধ্বংসে ট্রাম্পের হুমকি সংসদে হাসনাত ভুল স্বীকারের পর যা বললেন সালাহউদ্দিন সম্প্রচার চুক্তি বাতিল, বাংলাদেশে দেখা যাবে না আইপিএল যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তি বাতিলের দাবীতে দুর্গাপুরে বিক্ষোভ সমাবেশ আটোয়ারীতে মাসিক সমন্বয় সভা ও আইন-শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত নোয়াখালীতে মাদক দ্বন্দ্বে তরুণ খুন, গ্রেপ্তার ৮ নতুন ছবির ঘোষণা সালমানের, মুক্তি ঈদে ইরান কেন হরমুজের ওপর পূর্ণ সার্বভৌমত্ব চাচ্ছে, শুধুই কি রাজস্ব নাকি অন্য কিছু ঢাবির চারুকলা অনুষদে বাংলা নববর্ষ উদযাপনের প্রস্তুতি শুরু

মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে কত টাকা, জানালেন ডিবিপ্রধান

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ৯৮ Time View

ডেস্ক নিউজ : প্রতারণা ও নানা অনিয়মে গ্রেফতার ‘চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার’ আশ্রমের চেয়ারম্যান মিল্টন সমাদ্দারের ব্যাংক অ্যাকাউন্টে এক কোটি ৪৫ লাখ টাকা আছে বলে জানিয়েছেন ডিএমপির অতিরিক্ত কমিশনার (গোয়েন্দা) মোহাম্মদ হারুন অর রশীদ। 

রোববার রাজধানীর মিন্টোরোডের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিবিপ্রধান।

হারুন অর রশীদ জানান, জিজ্ঞাসাবাদে ভয়াবহ ও লোমহর্ষক তথ্য বেরিয়ে এসেছে। মাদকাসক্ত মিল্টন মানুষের হাত-পা কেটে পৈশাচিক আনন্দ উপভোগ করতেন। তিনি বিভিন্ন জায়গা থেকে বৃদ্ধ, প্রতিবন্ধী ও রোগাক্রান্তদের ধরে আনতেন। তাদের দেখিয়ে বিভিন্ন জায়গা থেকে অনুদান নিতেন, যা এসব মানুষদের পেছনে খরচ করতেন না। বরং তারা অসুস্থ হলে নিজেই তাদের চিকিৎসার নামে অঙ্গ-প্রত্যঙ্গ কেটে ফেলতেন।

তিনি বলেন, মিল্টন সমাদ্দারের অ্যাকাউন্টে প্রচুর টাকা। তার অ্যাকাউন্টে ১ কোটি ৪৫ লাখ টাকার ওপরে জমা আছে। কিন্তু এই টাকা তিনি খরচ করেননি। এই বিষয়গুলো আমরা তদন্তে নিয়ে এসেছি। তিনি যদি মানবতার ফেরিওয়ালা হয়ে থাকে তাহলে তো এই টাকাগুলো খরচ করা কথা। রোগীদের হাসপাতালে পাঠানোর কথা। কেউ মারা গেলে হাসপাতালকে জানাবে, থানাকে জানাবে, যদি মৃতের ঠিকানা না থাকে তাহলে মিডিয়ার মাধ্যমে জানাবে। কিন্তু তিনি কিছুই করেননি। 

ডিবি প্রধান বলেন, মিল্টন সমাদ্দার এখন আমাদের কাছে স্বীকার করেছেন তিনি ৯শ’ লাশ দাফন করেননি। তিনি ১৩৫ থেকে ১৪০টি লাশ দাফন করেছেন। ফেসবুকে ৯০০ লাশ দাফনের কথা বললে প্রচুর টাকা পাবেন তাই তিনি বেশি প্রচার করেছেন। কিন্তু এই ১৩৫ জনের রেজিস্ট্রিও তিনি দেখাতে পারেননি। তাই আমরা এই বিষয়গুলো নজরে এনেছি।

এর আগে রাজধানীর মিরপুর থেকে ১ মে রাতে মিল্টন সমাদ্দারকে গ্রেফতার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) মিরপুর জোনাল টিম। তার বিরুদ্ধে এরই মধ্যে মিরপুর মডেল থানায় ৩টি মামলা করা হয়েছে। 

২ মে মিল্টনকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে পুলিশ। চাইল্ড অ্যান্ড ওল্ড এজ কেয়ার আশ্রমে জাল মৃত্যুসনদ দেয়ার অভিযোগে করা মামলায় তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
 

 

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/বিকাল ৫:৩৬

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit