বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৩:০১ পূর্বাহ্ন
শিরোনাম
৩৫ বছরের পর কেউ আইনজীবী হতে পারবেন না: আইনমন্ত্রী জুলাই গণহত্যার বিচারের ভয়েই প্রবাসে বসে উসকানি-সন্ত্রাস চালাচ্ছে আওয়ামী লীগ: আসিফ মাহমুদ ‘পাঁচ দিন ভালো ক্রিকেট খেলা আমাদের জন্য নতুন অভিজ্ঞতা’ ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ পার্বত্য চট্টগ্রামবিষয়ক ১৯ সদস্যের জাতীয় কমিটি পুনর্গঠন, সভাপতি প্রধানমন্ত্রী আটোয়ারীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস-২০২৬ পালিত সচিবালয়ে ৬ নম্বর ভবনে অগ্নিকাণ্ড বাধ্যতামূলক অবসরে পাঠানো কর্মকর্তাদের তালিকা চাইল সংসদীয় কমিটি ঘুমন্ত ভগ্নিপতিকে ছুরিকাঘাতে হত্যা, শ্যালক গ্রেপ্তার নওগাঁয়  চলন্ত পাওয়ার টিলারের নিচে পড়ে শিশুর মৃত্যু

‘বিশ্বকাপে পাকিস্তান হারলে অধিনায়ক ও কোচকে দোষারোপ করব না’

Reporter Name
  • Update Time : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১২১ Time View

স্পোর্টস ডেস্ক : আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রে টি-টোয়েন্টি বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। বিশ্বকাপের আগে কোচিং স্টাফে ব্যাপক রদবদল করেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, ভারত, দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ড। 

টি-টোয়েন্টি বিশ্বকাপের এক মাস আগে ২০১১ সালে ভারতকে ক্রিকেট বিশ্বকাপ উপহার দেওয়া সাবেক কোচ গ্যারি কারস্টেনকে নিয়োগ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।

টুর্নামেন্টের ঠিক আগে কোচ নিয়োগের সিদ্ধান্তে পিসিবির সমালোচনা করেছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ও উইকেটকিপার ব্যাটসম্যান রশিদ লতিফ।

পাকিস্তানের সংবাদমাধ্যমে লতিফ বলেছেন, ‘গ্যারি কারস্টেন ভারতের কোচ হিসেবে সফল ছিলেন, ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটেও সফল; কিন্তু পাকিস্তান দলে তার নিয়োগের টাইমিংটা ভুল। পাকিস্তানের টাইমিং নিয়ে সব সময়ই প্রশ্ন ওঠে।

রশিদ লতিফ আরও বলেন, ‘এটা আমার মাথার ওপর দিয়ে যাচ্ছে…আগামী মাসে আমরা বিশ্বকাপে যাব। বিশ্বকাপে যাওয়ার আগে আমরা ৭টা ম্যাচ খেলব। সময় খুব অল্প। তারা যদি হারে, বোর্ড কারস্টেন বা বাবর আজমকে দোষারোপ করবে। এটাই আমাদের রীতি। আমি বাবর বা কারস্টেনকে দোষারোপ করব না।’

তিনি আরও বলেন, ‘আমি যদি আজ জানি এই আমার প্রধান কোচ, এই আমার অধিনায়ক আর এই আমার নির্বাচক কমিটি…আসলে হওয়া উচিত অস্ট্রেলিয়া, ভারত আর ইংল্যান্ডের মতো। সেখানে তারা জানে এই ১২-১৩ জন খেলোয়াড় নিশ্চিত আর এই তাদের প্রধান কোচ। এসব আপনাকে ৬ থেকে ৮ মাস বা এক বছর আগে জানতে হবে।’

কিউএনবি/অনিমা/০৫ মে ২০২৪,/বিকাল ৫:১৫

Please Share This Post in Your Social Media

More News Of This Category

আর্কাইভস

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930  
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০১৫-২০২৬
IT & Technical Supported By:BiswaJit